নিউজ

Savings Scheme: দুর্দান্ত স্কিম আনলো পোস্ট অফিস, মাসে ১০,২৫০ টাকা অ্যাকাউন্টে আসবে

আজকাল মানুষ অর্থ উপার্জনের পাশাপাশি ভবিষ্যতের জন্য বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা রিটার্নও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। তবে এবার তাদের জন্য এক অনন্য স্কিম আনলো পোস্ট অফিস। পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম বেশ পছন্দ করে অনেক মানুষ। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল এটি অবসর গ্রহণের পর বয়স্ক ব্যক্তিদের আয়ের ব্যবস্থা করে দেয়।

পোস্ট অফিস সিনিয়র সিটিজেনদের জন্য একটি দুর্দান্ত সঞ্চয় স্কিম অফার করে। এই স্কিমটিতে নিশ্চিত এবং সুরক্ষিত রিটার্ন পাওয়া যায়। এমনই একটি স্কিম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), যাতে বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণের উপর বার্ষিক ৮.২% হারে সুদ দেওয়া হয়। সবচেয়ে বিশেষ বিষয় হল পোস্ট অফিসের এই স্কিমের শুরু ১,০০০ টাকা থেকে করা যেতে পারে। সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ৩০ লক্ষ টাকার বেশি হবে না। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ৫ বছর পরে বন্ধ করা যেতে পারে। যদি কোনো কারণে অ্যাকাউন্টধারীর মৃত্যু হয়, তবে সেই তারিখ থেকে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের হারে অ্যাকাউন্টে সুদের সুবিধা পাওয়া যাবে।

এতে প্রতি ত্রৈমাসিকে সুদের হারে পরিবর্তন হয়। আপনি যদি অবসর গ্রহণের পরিকল্পনা করছেন তবে SCSS আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। এর কারণ হল বিনিয়োগের পরিমাণের উপর নিয়মিত রিটার্ন তো পাওয়া যায়ই, সাথে সাথে সেকশন 80C এর অধীনে ট্যাক্স ছাড়ের সুবিধাও পাওয়া যায়। সুদের হারের কথা বলতে গেলে তা প্রতি ত্রৈমাসিকে পরিবর্তিত হয়। ৫ লক্ষের বিনিয়োগ, প্রতি ৩ মাসে পাবেন ১০,২৫০ টাকা। ১ জানুয়ারী, ২০২৩ অনুযায়ী এই স্কিমটিতে ৮.২% হারে সুদ পাওয়া যাচ্ছে। এই বিবেচনায়, ৫ লক্ষ টাকার বিনিয়োগে ৫ বছরে ৭ লক্ষ টাকা হয়ে যাবে। অর্থাৎ বিনিয়োগের পরিমাণের উপর সুদের থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ ২ লক্ষ টাকা। পোস্ট অফিসের এই স্কিমের অনেক সুবিধা এই অ্যাকাউন্টটি সারা ভারতে যেকোনো জায়গায় স্থানান্তর করা যেতে পারে।

Nirajana Nag

Recent Posts

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026