ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office এর এই স্কিমে ৮.২ শতাংশ সুদ, কয়েক মাসেই টাকা হবে ডাবল

পোস্ট অফিস হলো সবার বিনিয়োগের সব থেকে ভালো জায়গা এবং সিনিয়র সিটিজেন সেভিংস একাউন্ট পোস্ট অফিসের সব থেকে ভালো প্রকল্প। এই প্রকল্পটি আপনাকে বার্ষিক ৮.২ শতাংশ সুদ দিতে পারে। আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন এবং আপনার টাকা আপনি কোথাও বিনিয়োগ করতে চান তাহলে এখানে আপনি সহজেই বিনিয়োগ করতে পারেন এবং আপনার টাকা সুরক্ষিতভাবে রাখতেও পারেন। আজ আমরা পোস্ট অফিসের এই প্রকল্পের ব্যাপারেই আপনাকে জানাতে চলেছি।

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অধীনে আপনি মাত্র ১ হাজার টাকা দিয়ে একটি একাউন্ট খুলতে পারেন। এই প্রকল্পে আপনি সর্বাধিক ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এবং এই প্রকল্পে আপনি ৮.২ শতাংশ হারে বার্ষিক সুদ পেয়ে যাবেন। পাঁচ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে ৭.৫০ শতাংশ সুদ দেওয়া হয় এসবিআই ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে। অর্থাৎ দেখতে গেলে এসবিআই এর ফিক্স ডিপোজিটের থেকে অনেক বেশি সুদ পেয়ে যাবেন আপনি পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস একাউন্টে।

সব ব্যাংকের মেয়াদ পূর্তির মেয়াদ মোটামুটি পাঁচ বছর। তাই এই অ্যাকাউন্টেও আপনি পাঁচ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। তবে আপনি পাঁচ বছরের আগেও একাউন্ট বন্ধ করতে পারেন। তবে এটা করার জন্য কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে। তার পাশাপাশি পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সবথেকে বড় বিষয়টা হলো এর অধীনে আপনি আয়কর আইন অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। আয়কর আইনের 80C ধারা অনুযায়ী আপনি ১.৫ লাখ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারেন। তবে হ্যাঁ আপনাকে সুদের উপরে কিন্তু কর দিতে হবে।

আপনাদের জানিয়ে রাখি এই প্রকল্পের অধীনে আপনি প্রতি তিন মাস অন্তর সুদ পেয়ে যাবেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের একাউন্ট যে কোন পোস্ট অফিসে আপনি খুলতে পারেন এবং ৬০ বছর বা তার বেশি বয়সের পরে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। ৫৫ বছরের বেশি কিন্তু ৬০ বছরের কম বয়সী ভিআরএস গ্রহণকারীরা এই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে ভলেন্টিয়ার রিটায়ার্মেন্টের সার্টিফিকেট দেখাতে হবে। এছাড়াও ৬০ বছরের কম বয়সী প্রতিরক্ষা অবসরপ্রাপ্তরাও এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

যদি আপনি এই প্রকল্পে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি পাঁচ বছর পরে ১ লাখ ৫০ হাজার ৪৭১ টাকা পেয়ে যাবেন। অন্যদিকে যদি আপনি ২ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছর পরে ৩ লক্ষ ৯৪৩ টাকা পেয়ে যাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026