দেশের শ্রমজীবী বা মধ্যবিত্ত শ্রেণির মানুষ পোস্ট অফিসের তরফে চালু হওয়া একের পর এক প্রকল্পকে খুব পছন্দ করেন। পোস্ট অফিস বিনিয়োগে, আপনি সুরক্ষা সহ নিশ্চিত রিটার্ন পান। পোস্ট অফিসে বিনিয়োগের জন্য অনেক স্কিম রয়েছে। পোস্ট অফিসে মাসিক অল্প পরিমাণ বিনিয়োগ করলে কয়েক বছরেই নিশ্চিত রিটার্ন পেতে পারেন। এমনই একটি প্রকল্প হল রেকারিং ডিপোজিট।
আপনি ১০০ টাকা থেকে এটিতে বিনিয়োগ শুরু করতে পারেন। সম্প্রতি সরকার রেকারিং ডিপোজিটে সুদের হার ৬.২ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৫ শতাংশ করেছে। যে পরিমাণ টাকা থেকে আপনি আরডি শুরু করবেন, তা পরিপক্ক না হওয়া পর্যন্ত আপনাকে প্রতি মাসে একই পরিমাণ বিনিয়োগ করতে হবে। আপনি যদি ২ হাজার, ৩ হাজার বা ৪ হাজার টাকা পরিমাণ দিয়ে একটি মাসিক আরডি শুরু করেন তবে ম্যাচিউরিটিতে আপনি কত পরিমাণ পাবেন।
রেকারিং ডিপোজিটে প্রতি মাসে ৩ হাজার টাকা জমা করলে বছরে ৩৬ হাজার টাকা জমা করবেন। আপনি যদি ৫ বছরের জন্য রেকারিং ডিপোজিট করলে তবে প্রায় ১,৮০,০০০ টাকা জমা করবেন। আপনি এতে ৩২,৯৭২ টাকা সুদ পাবেন অর্থাৎ পরিপক্কতার পরে আপনি রিটার্ন হিসেবে ২,১২,৯৭১ টাকা পাবেন। এছাড়া রেকারিং ডিপোজিটে প্রতি মাসে ৪ হাজার টাকা জমা করলে বছরে ৪৮ হাজার টাকা জমা করবেন। আপনি যদি ৫ বছরের জন্য রেকারিং ডিপোজিট করেন তবে আপনি প্রায় ২,৪০,০০০ টাকা জমা করবেন। আপনি এতে ৪৩,৯৬৮ টাকা সুদ পাবেন অর্থাৎ আপনি ম্যাচিউরিটিতে আপনি পেয়ে যাবেন ২,৮৩,৯৬৮ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…