নিউজ

Post Office Scheme: সবথেকে বেশি হারে পাবেন সুদ, পোস্ট অফিসের এই স্কিমগুলিতে বিনিয়োগে শুধুই লাভ

ঝুঁকিহীন বিনিয়োগ (Investment), নিশ্চিত রিটার্নের ক্ষেত্রে বহু মানুষেরই ভরসার জায়গা পোস্ট অফিসের স্কিম গুলি (Post Office Scheme)। পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করা অন্যত্র বিনিয়োগ করার থেকে অনেক বেশি সুবিধাজনক এবং সুরক্ষিতও বটে। তাই অনেক মানুষই বিনিয়োগের ক্ষেত্রে ভরসা করে থাকেন পোস্ট অফিসের স্কিমে। সাধারণ নাগরিকদের সঞ্চয়ের জন্য বেশশ কয়েকটি ছোট বড় প্রকল্প রয়েছে পোস্ট অফিসের। এই প্রতিবেদনে পোস্ট অফিসের কয়েকটি জনপ্রিয় স্কিম নিয়ে আলোচনা করা হল।

পোস্ট অফিসের অন্যতম জনপ্রিয় স্কিম হল কিষান বিকাশ পত্র। বর্তমানে কিষান বিকাশ পত্রে পাওয়া যাচ্ছে বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ। এই স্কিমে যদি কেউ টাকা বিনিয়োগ করে তবে ৯ বছর ৭ মাসে বিনিয়োগ করা অর্থ হয়ে যাবে দ্বিগুণ। এই স্কিমে নূন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করা যায়, বিনিয়োগের সর্বোচ্চ সীমা কিছু নেই। উল্লেখ্য, কিষান বিকাশ পত্র স্কিমটি কেনা যেতে পারে ১০ মাসের জন্য। স্কিম ম্যাচিউর হওয়ার আগেই এটি ভেঙেও ফেলতে পারবেন গ্রাহক।

ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট স্কিমে এক বছরের জন্য ৬.৯ শতাংশ, দু বছরের জন্য ৭ শতাংশ, তিন বছরের জন্য ৭.১ শতাংশ এবং পাঁচ বছরের জন্য ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। নূন্যতম ১০০ টাকা বিনিয়োগ করতে হয় এই স্কিমে। তবে এখানেও বিনিয়োগের কোনো ঊর্দ্ধসীমা নেই। উল্লেখ্য, এই স্কিমে একবার টাকা রাখলে ৬ মাসের আগে তা তুলতে পারবেন না গ্রাহক।

প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিম। বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যায় এই স্কিমে। নূন্যতম ১০০০ টাকা থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এই স্কিমে। তবে এই স্কিমেও ম্যাচিউরিটির আগে টাকা তোলার সুবিধা নেই। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেই টাকা পাবেন গ্রাহক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026