বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। তবে এবার তাদের জন্য এক অনন্য স্কিম আনলো পোস্ট অফিস। কি আছে এই স্কিমে? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আজকের এই প্রতিবেদনে এমন এক স্কিম সম্বন্ধে জানাবো যাতে আপনি ৫ লাখ টাকা জমা দিয়ে ১০ লাখ টাকা পাবেন। আজও পোস্ট অফিস টাকা বাঁচানোর সেরা উপায়। আজ আমরা আপনাকে ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট সম্পর্কে বলব, যেটিতে আপনার অর্থ দ্বিগুণ হবে গ্যারান্টি সহকারে। এই স্কিমে চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যাবে। এই ১ লা এপ্রিল থেকে এই স্কিমে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এতে কেউ যদি ৫ লাখ টাকা বিনিয়োগ করেন মেয়াদপূর্তিতে ৭,২৪,৯৭৪ টাকা পাবেন। এতে আপনি সুদ হিসেবে পাবেন ২,২৪,৯৭৪ টাকা।
আপনাকে নিকটস্থ পোস্ট অফিসে একটি টাইম ডিপোজিট অ্যাকাউন্ট বা একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি এই স্কিমে ১ হাজার টাকা থেকেও বিনিয়োগ করতে পারেন। তবে এক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ নির্দিষ্ট করা হয়নি৷ শুধুমাত্র ১০ বছরের বেশি বয়সী ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। একটি নাবালক শিশুর অ্যাকাউন্ট তার পিতামাতার তত্ত্বাবধানে খোলা যেতে পারে। আপনি এই স্কিমে ১ বছর, ২ বছর, ৪ বছর এবং ৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে বিনিয়োগ করলে 80C ধারা অনুযায়ী ১.৫ লাখ টাকায় কর ছাড় পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…