নিউজ

‘ভয়ংকর হবে পরিস্থিতি’ লিখে পোস্টার নির্যাতিতার বাড়িতে

হুমকি দেওয়া পোস্টার পড়লো নির্যাতিতার বাড়িতে। যাতে লেখা, শুনানির দিন দিল্লি কোর্টে গেলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে নির্যাতিতার। যা উন্নাও কান্ডের চেয়েও ভয়ঙ্কর। এরপরই আতঙ্কে ছড়িয়ে পড়ে উত্তর প্রদেশের ভগপতের ওই নির্যাতিতার বাড়িতে।

ভগপতের পুলিস অফিসার জানিয়েছেন, বছর খানেক আগে দিল্লির মুখার্জিনগরে ওই নির্যাতিতাকে ধর্ষণ করে সোহরান সিং নামে এক ব্যক্তি। তাকে বন্ধুর বাড়ি নিয়ে গিয়ে খাবারের মাদকদ্রব্য মিশিয়ে ধর্ষণ করা হয়েছিল। এবং সেটির ভিডিও তুলেও ব্ল্যাকমেল করা হয়েছে নির্যাতিতাকে।

এসবের পরও নির্যাতিতাকে ধর্ষণ করা হয়েছে। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গতকালই জামিনে মুক্তি পেয়েছে সেই অপরাধী। পুলিশের সন্দেহ এই পোস্টার দেওয়ার পেছনে তারই হাত রয়েছে। তাই আবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর নির্যাতিতার বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত গত সপ্তাহে উন্নাওয়ের নির্যাতিতাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখম তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। এদের মধ্যেই দু’জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। তারা নির্যাতিতাকে মারধর করে এবং গায়ে আগুন লাগিয়ে দেয়। ওই অবস্থায় স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে।

পরে দিল্লি সফদরজং হাসপাতালে নিয়ে এলে সেখানেই নির্যাতিতার মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষুব্ধ গোটা দেশ। যোগী আদিত্যনাথের প্রশাসনের বিরুদ্ধেও সমালোচনা করা হয়। তিনি আশ্বাস দিয়েছেন, ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে দোষীদের দ্রুত কঠোর শাস্তি দেওয়া হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026