বিনোদন

সম্পন্ন হল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠান, কন্যা পৌলমী করলেন বাবার শেষ কাজ

সমস্ত করোনা বিধি মেনে সম্পন্ন হলো প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠান। সৌমিত্র-কন্যা পৌলমী বসু জানিয়েছেন, তাঁর বাবা এইসব অনুষ্ঠান ও মৃত্যুর পরের অস্তিত্বকে বিশ্বাস করতেন না। তবু পৌলমীর মা দীপা চট্টোপাধ্যায় পৌলমীকে সৌমিত্রবাবুর পারলৌকিক কাজ করার অনুরোধ করেছেন। মায়ের কথা অনুযায়ী এদিন গৌড়ীয় মঠে বাবার শেষ কাজ সম্পন্ন করেন পৌলমী ও তাঁর দাদা সৌগত চট্টোপাধ্যায়। সৌমিত্রবাবুর শেষ কাজে তাঁর স্ত্রী দীপা অসুস্থ শরীরে উপস্থিত ছিলেন। কিন্তু প্রবাদপ্রতিম অভিনেতার প্রিয় নাতি অভিনেতা রণদীপ বসুকে তাঁর শারীরিক অসুস্থতার কারণে নিয়ে আসা হয়নি।

শ্রাদ্ধানুষ্ঠানের পর মঙ্গলবার বিকেল 4:45 নাগাদ সৌমিত্রবাবুর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম সহ বামফ্রন্টের নেতৃবৃন্দ। সৌমিত্রবাবু বেলভিউ হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁর কন্যা পৌলমীর ইচ্ছা ছিল, সৌমিত্রবাবুর সমস্ত কাজগুলিকে সংগ্রহ করে একটি আর্কাইভ করার। কিন্তু পৌলমী জানিয়েছেন, সৌমিত্রবাবুর সমস্ত কাজ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেগুলি একত্রিত করতে বেশ খানিকটা সময় লাগবে। তবে পৌলমী যত তাড়াতাড়ি সম্ভব সৌমিত্রবাবুর সৃষ্টি একত্রিত করার চেষ্টা করছেন। এদিন এই ব্যাপারে পৌলমী কথা বলেন বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র-র সাথে। তাঁরাও যথাসাধ্য সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এর মধ্যেই প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়-কে নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতির খেলা। কিছুদিন আগে কংগ্রেস নেতা অধীর চৌধুরী সৌমিত্রবাবুর বাড়িতে গিয়ে তাঁর ছবিতে মাল্যদান করেন এবং পরিবারের সঙ্গে দেখা করেন। এরপর অধীর মিডিয়ায় বক্তব্য রাখেন যে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় তাঁকে বিভিন্ন পদ থেকে অপসারিত করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার। তৃণমূলের কিছু নেতা অধীরের এই মন্তব্য-এর প্রতিবাদ করেন। একইসঙ্গে সৌমিত্রবাবুর কন্যা পৌলমীকে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করা শুরু হয়। বাধ্য হয়ে পৌলমী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেন। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যায় পড়েছে আর্টিস্ট ফোরাম। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন আর্টিস্ট ফোরামের সভাপতি। যেকোনো সমস্যার অবলীলায় সমাধান করে দিতেন সৌমিত্রবাবু। কিন্তু তাঁর প্রয়াণের পর কে হবেন সেই সুযোগ্য কান্ডারী, তা নিয়ে ধন্দে রয়েছেন আর্টিস্ট ফোরামের সদস্যরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026