ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধির মতো ছোট সঞ্চয় প্রকল্পের জন্য সরকারের নতুন সিদ্ধান্ত, প্রকাশিত হলো নতুন সুদের হার – INTEREST RATES

অক্টোবর থেকে ডিসেম্বর এর কোয়ার্টারে এবারে ছোট সঞ্চয় প্রকল্পের উপরে নতুন সুদের হার ঘোষণা করেছে সরকার। শুধুমাত্র ৫ বছরের রেকারিং ডিপোজিট এর উপরে সুদের হার ৬.৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৬.৭ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যদিকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষান বিকাশ পত্র এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার মত বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করা হয়েছে।

সুকন্যা সমৃদ্ধিতে ৮% সুদের হার

অর্থ মন্ত্রক শুক্রবার সন্ধ্যায় ১ অক্টোবর ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সময়ের জন্য ছোট প্রকল্পের সুদের হার পরিবর্তন করেছে। এই নতুন সুদের হার অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি সেভিংস অ্যাকাউন্টে এবার থেকে ৮ শতাংশ সুদের হার পাওয়া যাবে। অন্যদিকে সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টে পাওয়া যাবে ৮.২ শতাংশ সুদের হার। মান্থলি ইনভেস্ট স্কিমে পাওয়া যাবে ৭. ৪ শতাংশ হারে সুদ। অন্যদিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড একাউন্টে পাওয়া যাবে ৭.১ শতাংশ হারে সুদ। এছাড়া, সাধারণ সেভিংস একাউন্টে পাওয়া যাবে আগের মতই ৪ শতাংশ করে সুদ।

পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে বেড়েছে সুদের হার

টাইম ডিপোজিটের কথা বলতে গেলে এক বছরের টাইম ডিপোজিটে এবার থেকে আপনারা ৬.৯ শতাংশ সুদ পেয়ে যাবেন। অন্যদিকে দুই বছরের টাইম ডিপোজিটে পাবেন ৭ শতাংশ সুদ, তিন বছরের টাইম ডিপোজিটে পেয়ে যাবেন ৭ শতাংশ সুদ এবং পাঁচ বছরের টাইম ডিপোজিটে পেয়ে যাবেন ৭.৫ শতাংশ সুদ। সব মিলিয়ে আগামী ত্রৈমাসিকের জন্য সরকার রেকারিং ডিপোজিটের উপরে সুদের হার ৬.৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৬.৭ শতাংশ করেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026