বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে প্রায় প্রত্যেক মানুষ চেষ্টা করেন সামান্য অতিরিক্ত উপার্জনের জন্য। পরিবারের চাহিদা মেটাতে দিনরাত পরিশ্রম করতে হয় বাড়ির কর্তাকে। আর সকলেই পরিবারের মানুষের জন্য অবসরের পর যাতে না কোনো সমস্যা হয়, সেই খেয়াল রাখার চেষ্টা করেন। তবে এখনকার দিনে সরকারি হোক বা বেসরকারি কোন জায়গাতেই ঠিকমতো পেনশন পাওয়া যায় না। তাই আজকের এই প্রতিবেদনে এমন এক প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে আপনাদের জানাবো যা আপনাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে।
পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে আজকালকার দিনে মোটামুটি সকলেই ওয়াকিবহাল। এতে আয়করও ছাড় পাওয়া যায়। পিপিএফ অ্যাকাউন্ট খুলতে আপনাকে আপনার নিকটবর্তী ব্যাংক বা পোস্ট অফিসে যেতে হবে। বছরে সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জামাতে পারবেন আপনি আপনার এই পিপিএফ অ্যাকাউন্টে। এই মুহূর্তে পিপিএফ অ্যাকাউন্টে সুদের পরিমাণ ৭.১ শতাংশ। বছরের শেষ দিনে আপনার অ্যাকাউন্টে সুদের টাকা জমা হবে।
কোনও ব্যক্তি ২৫ বছরে যদি অ্যাকাউন্ট খোলেন তিনি যদি প্রতি বছর পয়লা এপ্রিলে দেড় লাখ টাকা জমা দেন, পরের বছর তিনি ৩১ মার্চে সুদ হিসেবে ১০,৬৫০ টাকা পাবেন। ফলে অর্থবর্ষের প্রথম দিনেই অ্যাকাউন্টে টাকা থাকবে ১,৬০,৬৫০ টাকা ৷ ফের পরের বছর পয়লা এপ্রিলে দেড় লক্ষ টাকা জমা দিলে অ্যাকাউন্ট ব্যালান্স দাঁড়াবে ৩,১০,৬৫০ টাকা ৷ এই রকম করেই ১৫ বছরে ৪০,৬৮,২০৯ টাকা জমবে। ২০ বছরে অ্যাকাউন্ট ব্যালান্স হবে ৬৬,৫৮,২৮৮ টাকা হবে ৷ এই ভাবে অ্যাকাউন্ট ৩৫ বছর যদি চলে সেক্ষেত্রে অ্যাকাউন্টের মোট ব্যালান্স হবে ২ কোটি ২৬ লক্ষ টাকা৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…