ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Ppf scheme: এই প্রকল্পটি শিশুদের জন্য হতে পারে কার্যকর, জেনে নিন এই প্রকল্পের দারুন কিছু বিশেষত্ব

সঞ্চয়ের জন্য একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে আবারো হাজির হয়েছে ভারত সরকার। এটি আদতে এমন একটি প্রকল্প যেখানে আপনি দীর্ঘ সময়ের জন্য আপনার টাকা জমা করতে পারেন। তার পাশাপাশি নিজের সন্তানদের জন্যেও জমাতে পারেন টাকা। এই অ্যাকাউন্ট এর নাম দেওয়া হয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট আপনি আপনার সন্তানদের জন্য খুলতে পারেন। ২০১৯ সালের পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের তিন নম্বর অনুচ্ছেদ অনুসারে যেকোনো পিতা-মাতা বা আইনি অভিভাবক একজন নাবালক সন্তানের নামে একটি পিপিএফ একাউন্ট খুলতে পারেন। বিশেষজ্ঞদের মতে অপ্রাপ্তবয়স্ক শিশুদের ক্ষেত্রে পিপিএফ একাউন্টে টাকা জমা করতে কোন বিধি নিষেধ নেই।

তবে এই একাউন্টে কিছু বিষয় রয়েছে যা আপনাকে মাথায় রাখতে হবে। এই অ্যাকাউন্ট এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এগুলির-লকিং পিরিয়ড ১৫ বছরের। অর্থাৎ ১৫ বছর আগে আপনি এই একাউন্ট ভাঙতে পারবেন না। এর মধ্যে আপনার সন্তানের বয়স যদি ১৮ বছর হয়ে যায় তাহলে সে নিজের মতো সিদ্ধান্ত নিতে পারে সে এই অ্যাকাউন্ট চালাবে কিনা। তবে যদি ১৫ বছরের মধ্যে আপনার সন্তানের বয়স ১৮ না হয়, তাহলে এই অ্যাকাউন্ট এর আগে ভাঙতে পারবেন না আপনি।

এই একাউন্টে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ হলো ১.৫ লক্ষ টাকা। আপনি যদি কম ঝুঁকির প্রকল্পে আপনার টাকা বিনিয়োগ করতে চান তাহলে আপনি পিপিএফ প্রকল্প বেছে নিতে পারেন। আপনার সন্তানের ১৮ বছর বয়স অনুযায়ী সুদের হার কমবেশি হবার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই প্রকল্পে ৭% সুদ দেওয়া হতো। তবে কিছুদিন আগে পর্যন্ত কেউ কেউ ১২ শতাংশ সুদ পেয়েছেন এই একাউন্টে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026