ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

PPF Investment: নতুন বছরে দারুন সুযোগ! এই সরকারী প্রকল্পে বিনিয়োগ করে পেয়ে যান ২ কোটি টাকা

বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে প্রায় প্রত্যেক মানুষ চেষ্টা করেন সামান্য অতিরিক্ত উপার্জনের জন্য। পরিবারের চাহিদা মেটাতে দিনরাত পরিশ্রম করতে হয় বাড়ির কর্তাকে। আর সকলেই পরিবারের মানুষের জন্য অবসরের পর যাতে না কোনো সমস্যা হয়, সেই খেয়াল রাখার চেষ্টা করেন। তবে এখনকার দিনে সরকারি হোক বা বেসরকারি কোন জায়গাতেই ঠিকমতো পেনশন পাওয়া যায় না। তাই আজকের এই প্রতিবেদনে এমন এক প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে আপনাদের জানাবো যা আপনাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে।

পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে আজকালকার দিনে মোটামুটি সকলেই ওয়াকিবহাল। এতে আয়করও ছাড় পাওয়া যায়। পিপিএফ অ্যাকাউন্ট খুলতে আপনাকে আপনার নিকটবর্তী ব্যাংক বা পোস্ট অফিসে যেতে হবে। বছরে সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জামাতে পারবেন আপনি আপনার এই পিপিএফ অ্যাকাউন্টে। এই মুহূর্তে পিপিএফ অ্যাকাউন্টে সুদের পরিমাণ ৭.১ শতাংশ। বছরের শেষ দিনে আপনার অ্যাকাউন্টে সুদের টাকা জমা হবে।

কোনও ব্যক্তি ২৫ বছরে যদি অ্যাকাউন্ট খোলেন তিনি যদি প্রতি বছর পয়লা এপ্রিলে দেড় লাখ টাকা জমা দেন, পরের বছর তিনি ৩১ মার্চে সুদ হিসেবে ১০,৬৫০ টাকা পাবেন। ফলে অর্থবর্ষের প্রথম দিনেই অ্যাকাউন্টে টাকা থাকবে ১,৬০,৬৫০ টাকা ৷ ফের পরের বছর পয়লা এপ্রিলে দেড় লক্ষ টাকা জমা দিলে অ্যাকাউন্ট ব্যালান্স দাঁড়াবে ৩,১০,৬৫০ টাকা ৷ এই রকম করেই ১৫ বছরে ৪০,৬৮,২০৯ টাকা জমবে। ২০ বছরে অ্যাকাউন্ট ব্যালান্স হবে ৬৬,৫৮,২৮৮ টাকা হবে ৷ এই ভাবে অ্যাকাউন্ট ৩৫ বছর যদি চলে সেক্ষেত্রে অ্যাকাউন্টের মোট ব্যালান্স হবে ২ কোটি ২৬ লক্ষ টাকা ৷

Nirajana Nag

Recent Posts

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026

প্রতি মাসে ৫০০০ টাকা পেনশনের সুবিধা, তবুও অটল পেনশন যোজনা ছাড়লেন ১ কোটির বেশি গ্রাহক!

দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…

June 6, 2026

এক বাসেই হাবড়া থেকে শিয়ালদা-হাওড়া! নতুন রুটে সরকারি বাস চালু, জেনে নিন সময়সূচি

বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…

June 6, 2026

সরকারি সম্পত্তি ভাঙচুরে কড়া বার্তা! ক্ষতিপূরণ আদায়ে তদন্তের নির্দেশ, খুলছে পুরনো ফাইল

সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…

June 6, 2026

এবার ট্রেনে করেই গঙ্গাসাগর! কেন্দ্র-রাজ্যের বড় উদ্যোগে মিলতে পারে সরাসরি রেল সংযোগ

গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…

June 6, 2026

সরকারি কর্মীদের জন্য সুখবর! ২% ডিএ বৃদ্ধি, জুলাই থেকে মিলবে বাড়তি টাকা

সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…

June 6, 2026