এস.এস.রাজামৌলি (s.s.Rajamouli) পরিচালিত ফিল্ম ‘বাহুবলী’ ও ‘বাহুবলী-2′-এর দৌলতে দক্ষিণী অভিনেতা প্রভাস (prabhash) এই মুহূর্তে রীতিমত বিখ্যাত তারকা। দুটি ফিল্মেই প্রভাস দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন, যথা- অমরেন্দ্র বাহুবলী ও মহেন্দ্র বাহুবলী। প্রভাসের অভিনয় সমগ্র ইন্ডাস্ট্রিতে যথেষ্ট প্রশংসিত হয়েছিল। বলিউডেও কয়েকটি ফিল্মে অভিনয় করেছেন প্রভাস।
তবে এবার অভিনয়ের জন্য নয়, প্রভাস এই মুহূর্তে চর্চার শিরোনামে রয়েছেন তাঁর নতুন ল্যাম্বার্গিনি গাড়ির জন্য। প্রভাস নিত্যনতুন গাড়ি পছন্দ করেন। সম্প্রতি তিনি একটি ল্যাম্বার্গিনি অ্যাভেন্টার রোডস্টার কিনেছেন। গাড়িটির রঙ কমলা। ল্যাম্বার্গিনির এই মডেলটির দাম ভারতীয় মূদ্রায় প্রায় 5 কোটি 70 লক্ষ টাকা। প্রকৃতপক্ষে নিজের বাবাকে জন্মদিনের উপহার হিসাবে গাড়িটি দিয়েছিলেন প্রভাস।
তবে গাড়িটি বাবার নাম করে কিনলেও অধিকাংশ সময় প্রভাসই গাড়িটি চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ইতিমধ্যেই এই গাড়ির ছবি ও ভিডিও নিয়ে মেতে উঠেছেন প্রভাসের অনুরাগীর দল। ল্যাম্বার্গিনির সঙ্গে প্রভাসের ছবি ও ভিডিও রীতিমত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…