ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি দীর্ঘকাল ধরেই তার মজাদার এবং আকর্ষক কনটেন্টের জন্য বিখ্যাত। এই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন, যাদের লাখ লাখ ভক্ত। প্রদীপ পান্ডে এবং প্রিয়াঙ্কা সিং এই শিল্পের অন্যতম জনপ্রিয় দম্পতি। তাদের সাম্প্রতিক গান, “রাজা টুটে বদনিয়া” প্রকাশ হতে না হতেই তারা আরও একবার ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছেন। গানটি দ্রুত তালিকার শীর্ষে উঠে এসেছে এবং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তারা একসাথে স্ক্রিনে উপস্থিত হয়ে গানটিকে ভক্তদের জন্য একটি বিশেষ উপভোগ্য উপহার করে তুলেছেন। এই গানে এই জুটির রসায়ন সকলকে মুগ্ধ করছে এবং সকলের প্রশংসা পাচ্ছে।
প্রদীপ পান্ডে এবং প্রিয়াঙ্কা সিংয়ের জুটি
গানটিতে প্রদীপ এবং প্রিয়াঙ্কার রসায়ন বেশ স্পষ্ট, এবং তাদের ভক্তরা তাদের ইলেকট্রিফাইং নাচের সাথে তাদের গোটা পারফরমেন্স বেশ উপভোগ করছেন। গানটিতে, দুজন তাদের অসাধারণ নৃত্যের দক্ষতা প্রদর্শন করেছেন। দর্শকরা তাদের দারুন পারফরম্যান্সের জন্য তাদের প্রশংসায় কার্যত পঞ্চমুখ। গানটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এবং সম্ভাবনা আছে, আগামী ছুটির মরশুমে এতটাই এই গানটি জনপ্রিয় হবে, যে সব পার্টিতে এটি বাজবেই। নীল শাড়িতে প্রিয়াঙ্কা ও বেগুনি কুর্তায় প্রদীপকে দেখে সকলেই বেশ অবাক। সকলেই তাদের এই জুটির প্রশংসাও করেছে।
এই মিউজিক ভিডিওটি ৮১ হাজার লাইক এবং ৩২,৭০৮,০২২ ভিউ পেয়েছে। গানটির শ্রোতারা ক্রমাগত হার্ট এবং ফায়ার ইমোজি দিয়ে এই গানের নির্মাতাদের প্রশংসা করছেন। এই জুটিকে ভোজপুরি দুনিয়ার সেরা জুটি হিসাবেও উল্লেখ করছেন অনেকে। পর্দায় তাদের রসায়নই গানটিকে অনলাইনে জনপ্রিয় করেছে। গানটি Ishtar নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…