ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Ujjwala Yojana: বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সহ পেয়ে যান ২০০ টাকা ভর্তুকি, জানুন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২০২৪ সম্পর্কে

ভারত সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই যোজনা দরিদ্র পরিবারগুলিকে ভালো জ্বালানি সরবরাহ করার লক্ষ্যে চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দরিদ্র মানুষদের বিনামূল্যে এলপিজি সংযোগ প্রদান করা যাতে তারা পরিষ্কার জ্বালানি ব্যবহার করতে পারেন এবং তাদের জন্য ধোঁয়াজনিত রোগ না হয়। ২০২৪ সালের সরকার এই প্রকল্পটি আরো প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছিল। এখন এই প্রকল্পের অধীনে ৭৫ লক্ষ নতুন এলপিজি সংযোগ দেওয়া হবে। পাশাপাশি, সুবিধাভোগীদের দুটি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এই পদক্ষেপটি দরিদ্র পরিবার এর জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে কারণ, এটা তাদের আর্থিক সহায়তা প্রদান করবে এবং তারা পরিষ্কার জ্বালানি ব্যবহার করতে পারবেন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কি?

উজ্জ্বলা যোজনা হল ভারত সরকার দ্বারা চালু করা একটি দারুণ প্রকল্প যার লক্ষ্য হলো দরিদ্র পরিবারগুলিকে বিশেষ করে মহিলাদের এলপিজি সংযোগ প্রদান করা। এই প্রকল্পটি ১ মে ২০১৬ সালে উত্তর প্রদেশের বালিয়ায় চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে সরকার দারিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলিকে বিনামূল্যে অর্থ সাহায্য করে থাকে। অনলাইন এবং অফলাইন প্রক্রিয়ায় এখানে আপনি আবেদন করতে পারেন।

নতুন নিয়ম কি?

২০২৪ সালে সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পে বেশ কিছু নতুন পরিবর্তন নিয়ে এসেছে। বর্তমানে ৭৫ লক্ষ নতুন এলপিজি সংযোগ দেওয়া হবে সারা ভারতে। পাশাপাশি সুবিধাভোগীদের বিনামূল্যে দুটি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। সংযোগের মেয়াদ ৩ বছর বা ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি সরকার তেল সংস্থাগুলিকে ১৬৫০ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছে। এই নতুন পরিবর্তন গুলি প্রকল্পকে আরো বেশি কার্যকর করবে এবং দরিদ্র পরিবারগুলিকে আরো বেশি সুবিধা দেবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026