ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এবারে আপনার বাড়ি তৈরি করতে ১.২০ লাখ টাকা দেবে সরকার, আরো টাকা মিলবে আলাদাভাবে

গ্রামীন এলাকায় বাড়ি থাকার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এবারে কেন্দ্রীয় সরকার আপনাকে ব্যাপকভাবে সাহায্য করতে চলেছে বলে জানা যাচ্ছে। ২০১৬ সালের ১ এপ্রিল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কার্যকর হয়েছিল এবং এই প্রকল্পের অধীনে এখনো পর্যন্ত ২.৯৫ কোটি বাড়ি তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। সেই তুলনায় সরকার এখনো পর্যন্ত ২.৫০ লক্ষ্য ঘর নির্মাণ করে ফেলেছে। সরকারের দেওয়া তথ্য অনুসারে ২.৯৫ কোটি পাকা বাড়ি নির্মাণের লক্ষ্য মাত্রা ২০২৪ সালের ৩১ মার্চের মধ্যে অর্জিত হবে বলে জানা যাচ্ছে।

আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনের অধীনে রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে একটি ইউনিট হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় সরকার সরাসরি বিভিন্ন জেলা ব্লক অথবা গ্রাম পঞ্চায়েতের সুবিধাভোগীদের কাছে সরাসরি টাকা পৌঁছে দিয়ে থাকে। সরাসরি রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের কাছে পাঠানো হয় এই টাকা। গত পাঁচ বছরে এই বাড়ি নির্মাণের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল গুলিকে ১,৬০,৮৫৩.৩৮ কোটি টাকা পেমেন্ট করেছে সরকার।

এই প্রকল্পের অধীনে যদি বাড়িটি সমতল এলাকায় তৈরি হয় তাহলে সরকার কর্তৃক ১.২ লক্ষ টাকা দেওয়া হয়। অন্যদিকে যদি বাড়িটা পাহাড়ি এলাকায় তৈরি করা হয় তাহলে দেওয়া হয় ১.৩ লক্ষ টাকা। আর্থিক সহায়তার পাশাপাশি সুবিধাভোগীকে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের অধীনে ৯০ দিনের জন্য কর্মসংস্থান দেওয়া হয় যা কার্যকর ভাবে প্রায় ১৮ হাজার টাকা। এছাড়াও টয়লেট নির্মাণের জন্য অতিরিক্ত ১২ হাজার টাকা দেওয়া হয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026