নিউজ

নিজের লেখা শেষ বইতে প্রধানমন্ত্রীকে বিশেষ বার্তা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণবের

নয়াদিল্লি: নিজের শেষ বইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বার্তা প্রণবের (Pranab Mukherjee)। প্রধানমন্ত্রীর উচিৎ সংসদে আরও বেশি উপস্থিত থাকা এবং বিরোধিদের কথা মন দিয়ে শোনা। এমনটাই নিজের শেষ বইতে লিখেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর ধারণা, সংসদে নরেন্দ্র মোদির উপস্থিতি প্রশাসনিক বিষয়ে বিরাট ধরনের পরিবর্তন আনতে পারবে।  উল্লেখ্য, গত ৩১ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

তিনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ‘দ্য ‘প্রেসিডেনশিয়াল ইয়ার্‌স’, বইটি লেখেন। গতকাল, মঙ্গলবার সেই বইটি প্রকাশিত হয়। তাতেই লেখা দেশের প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের বিষয়ে।  প্রণব মুখোপাধ্যায় তাঁর বইতে লিখেছেন, মোদীর উচিৎ পূর্বসূরীর কাজ থেকে অনুপ্রেরণা নেওয়া। এবং প্রধানমন্ত্রীর উচিৎ সংসদে উপস্থিতির হার বাড়ানো এবং বিরোধী নেতৃত্বদের সাথে কথা বলা। ও তাঁদের কথায় গুরুত্ব দেওয়া।

তিনি বইটিতে লিখেছেন, পূর্বসূরীরা যেমন জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী, অটলবিহারি বাজপেয়ী, মনমোহন সিংহ তাঁরা সকলেই সংসদে নিজেদের উপস্থিতি বুঝিয়ে দিয়েছিলেন। তাঁর মতে, সংসদে নিজের মতামত যেমন সকলের সামনে তুলে ধরা যায়, ঠিক সেই ভাবেই বিরোধীদের বক্তব্য প্রশ্ন শুনে তার জবাব দিয়ে সন্তুষ্টও করতে পারেন। তাঁর লেখার মধ্যে তিনি ইউপিএ জমানায় নিজের ভূমিকার কথাও তুলে ধরেছেন।

তিনি লিখেছেন, সেই সময়ে বিরোধী নেতৃত্বদের সাথে যোগাযোগ রাখতেন তিনি। এবং ইউপিএ এবং এনডিএ শীর্ষ ও অভিজ্ঞ নেতৃত্বদের মতামতও নিতেন বেশ কিছু বিষয়ে। প্রসঙ্গত, শুধু বইতে এই কথা লেখেননি প্রণব মুখোপাধ্যায়, মৃত্যুর আগে তিনি নিজে এই পরামর্শ দিয়ে ছিলেন বর্তমান সরকারকে।

ডিসেম্বর ২০১৯-এ অটলবিহারি বাজপেয়ীর স্মৃতিচারণের সভায় বক্তব্য রাখার সময়ে প্রাক্তন রাষ্ট্রপতি বলেছিলেন, ‘৪৮ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, সংখ্যাগরিষ্ঠতা স্থিতিশীল সরকার গড়ার অধিকার দেয়। কিন্তু তারপরেও সকলের সঙ্গে মিলেমিশেই কাজ করতে হয়। এবং তা করাও উচিৎ। সংসদীয় গণতন্ত্র অনুযায়ী সরকারকে সবসময়ে বিরোধী-সহ অন্যান্যদের মতামত মেনেই চলতে হয়। এবং তিনি বলেছিলেন, যারা এর উল্টো পথে চলার চেষ্টা করেছে দেশের ভোটাররা তাঁদের শাস্তি দিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026