নিউজ

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

ভারত : প্রয়াত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কাল রাত থেকেই শারীরিক অবস্থা আরও সংকটজনক চেহারা নিতে শুরু করে। গত তিন সপ্তাহ ধরে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর ফুসফুসের সংক্রমণ পরে করোনা থেকে নানা শারীরিক সমস্যা প্রকট হতে শুরু করে।  পরের দিকে গভীর কোমায় চলে যান । আর দীর্ঘ লড়াইয়ের পরে আজ বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । এই ঘটনায় ভেঙ্গে পড়েছে গোটা দেশবাসী ।

আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লির ক্যান্টনমেন্টের আর্মিজ রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি হন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। হাসপাতালে ভর্তির পর পরই তাঁর মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। অনেক কষ্টে অস্ত্রোপচার করে তাঁর মস্তিষ্ক থেকে জমাট বাঁধা রক্ত বার করা হয়। এরপর তার শরীরে থাবা বসায় অতিমারি করোনা।

পরে মূত্রাশয়ের মাপকাঠির সামান্য অবনতি হতে শুরু হওয়ায়  চব্বিশ ঘন্টা তাকে নজরে রাখতে শুরু করেন চিকিৎসকরা। এসবের মধ্যে ফের গতকাল রাত থেকে  প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। জানা যায় ফুসফুসে সংক্রমণের জেরে সেপটিক শক হয়েছিলো। কিন্তু এতো চেষ্টা করা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। ৮৪ বছর বয়েসে মারা গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

সোমবার একটি টুইটবার্তায় প্রণববাবুর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেনা হাসপাতালের চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা, সারা ভারতের মানুষের প্রার্থনা, দুয়া সত্ত্বেও এইমাত্র আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় মারা গিয়েছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026