পলিটিক্স

জল্পনার অবসান, আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন প্রণব পুত্র অভিজিৎ

সমস্ত জল্পনার অবসান দিয়ে সোমবার তৃণমূল ভবন থেকে জোড়া ফুলের পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন প্রণব মুখোপাধ্যায় পুত্র তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকে তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে, হঠাৎ করে এত দিনকার কংগ্রেস দল ত্যাগ করে কেন তৃণমূলের দিকে পা বাড়ালেন অভিজিৎ মুখোপাধ্যায়?

সকাল থেকেই তৃনমূল সূত্রে জানা যাচ্ছিল সোমবার দুপুরে তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।তবে অভিজিৎ মুখোপাধ্যায় নিজের সরাসরি তখন কিছু জানাননি। তাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। সরাসরি সোমবার দুপুরে তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায় তাকে বরণ করে নিলেন তৃণমূলে। পার্থ চট্টোপাধ্যায় বললেন, প্রনব মুখোপাধ্যায় বরাবর তাদের পাশে ছিলেন। অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় আজকে তৃণমূলে যোগদান করছেন।

অন্যদিকে অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি বাম এবং কংগ্রেসের জোট মেনে নিতে পারেননি। তিনি বলছেন, এটা খুব একটা ভালো জোট হয়নি এই কারণে তিনি দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। তার বিশ্বাস ছিল কংগ্রেস আবার নিজের ক্ষমতায় পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়াতে পারত, কিন্তু ভোটের আগে বামফ্রন্টের হাত ধরার কারণে দলের ভরাডুবি হয়েছে।

তিনি আরো বলেছেন, নির্বাচনের ফল প্রকাশের পর তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন। তৃণমূলে যোগ দেওয়ার জন্য তিনি কোনো শর্ত দিচ্ছেন না। বরং তিনি শুধুমাত্র একটি আরজি রেখেছেন যেন কলকাতার একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং কলকাতায় একটি গুরুত্বপূর্ণ পার্কের নামকরণ করা হোক তার বাবা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নামানুসারে। জানা যাচ্ছে অভিজিৎ মুখোপাধ্যায় এর এই আরজি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই ফলস্বরূপ এদিন আনুষ্ঠানিকভাবে কংগ্রেস পরিত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ।

John Fabian

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026