নুতান হিন্দি চলচ্চিত্র জগৎ-এর অন্যতম জনপ্রিয় নাম। বলিউডের ৭০ দশকের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। সেইসময় তার রূপে মুগ্ধ ছিলেন ছোট থেকে বড় সকলেই। এখনো পর্দায় তার অভিনয়ের কথা উঠলে প্রশংসায় ভরান বলিউডের একাধিক নামিদামি তারকারা। তবে এই মুহূর্তে অভিনেত্রী নন তার নাতনি রয়েছেন মিডিয়ার আলোয়। নেটজনতার একাংশের মত, বর্তমানে নুতানের নাতনি তার রূপ ও গুন দিয়ে মনে করিয়ে দিচ্ছে তার কথাই।
১৯৯২ সালে নুতানের ছেলে মোহনিশ ভাল একতা সোহিনীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই কন্যা সন্তান, প্রানুতান ভাল ও কৃশা ভাল। ইতিমধ্যেই প্রানুতান পা রেখেছেন অভিনয় জগৎ’এ। ২০১৯-এ ‘নোটবুক’ আর ২০২১-এ ‘হেলমেট’ ছবিতে অভিনয়ও করেছেন তিনি। আপাতত, এই দুটি ছবি দিয়েই নিজের অভিনয় জীবনের যাত্রা শুরু করেছেন প্রানুতান। একাংশের মাঝে পরিচিতিও তৈরি হয়েছে তার। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও বেশ ভালই স্টাইলিশ তিনি। অবশ্য তার ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।
খুব সম্প্রতি প্রানুতানের একটি ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেখানে তাকে ডিপ নেকলাইন কাটিং ডিজাইনার লেহেঙ্গায় দেখা গিয়েছে। লেহেঙ্গায় সাদা, লাল ও সবুজ সুতো দিয়ে জমকালো কাজ করা ছিল। খোলা চুলে, নুড মেকাপেই ক্যামেরার সামনে এদিন হাজির হয়েছিলেন তিনি। তার চোখে মুখে ছিল বোল্ডনেসের ছাপ স্পষ্ট। খুব সম্ভবত কোন ফটোশুটের সূত্র ধরেই এই বেসে সেজে উঠেছিলেন তিনি। আপাতত সেই ঝলক নিজেই শেয়ার করে নিয়ে চর্চিত প্রানুতান। আর তার রূপের এই ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই নেটজনতার একাংশের মত, তিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন নুতানের কথাই। পাশাপাশি তার রূপ ও গুন টেক্কা দিচ্ছে বলিউডের একাধিক ডিভাদেরও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…