বিনোদন

রচনার নতুন লুক, এভারগ্রিন অভিনেত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিলেনে প্রসেনজিৎ চ্যাটার্জি

অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee) মানেই এভারগ্রিন পার্সোনালিটি। ছেচল্লিশ বছর বয়সেও রচনা একইরকম চার্মিং এবং সুন্দরী। সম্প্রতি রচনার একটি ছবির প্রশংসা করলেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি (prasenjit chatterjee)। ছবিতে রচনার পরনে ছিল ধূসর রঙের পুলওভার এবং ঠোঁটে লাল রঙের লিপস্টিক। প্রসেনজিৎ রচনার ছবিতে কমেন্ট করার সঙ্গে সঙ্গেই ছবিটি আরও বেশি ভাইরাল হতে শুরু করে। একসময় প্রসেনজিৎ-এর নায়িকা ছিলেন রচনা। কিন্তু রচনার বিয়ের পর তাঁর কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রসেনজিৎ জুটি বেঁধেছিলেন ঋতুপর্ণা (Rituparna sengupta)-এর সাথে।

রচনা মূলত ঘরে ঘরে ‘দিদি নং 1’ শোয়ের দৌলতে বেশি পরিচিত। একসময় অভিনেত্রী হিসাবে প্রশংসিত হলেও টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতি ‘দিদি নং 1’- এর টিআরপি বাড়িয়ে দিয়েছে। রচনার পরিবর্তে একবার দেবশ্রী রায়(Debashree Roy)শোয়ের সঞ্চালক হিসেবে আনা হলেও দর্শকদের মন ছুঁতে পারেননি দেবশ্রী। তাই রচনাকেই আবার এই শো-তে ফিরিয়ে আনা হয়।

রচনার জনপ্রিয়তার আরেকটি কারণ হলো তাঁর মানবিকতা। টলিউডের বহু দুঃস্থ শিল্পীকে সাহায্য করেন রচনা।ব্যক্তি রচনা ভালোবাসেন গাছ লাগাতে,বেড়াতে যেতে,নিজের ছেলেকে নিয়ে জমিয়ে সংসার করতে এবং জীবনকে ইতিবাচক ভঙ্গিতে এগিয়ে নিয়ে যেতে। আক্ষরিক অর্থেই রচনা ‘দিদি নং 1’।

Anirban Kundu

Recent Posts

গঙ্গা জলবণ্টন চুক্তির উপরেই নির্ভর করছে ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ, বার্তা বাংলাদেশের

ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফের সামনে উঠে এল গঙ্গা জলবণ্টন চুক্তির প্রসঙ্গ। শেখ…

May 17, 2026

৫ এপ্রিলের পর PPF-এ টাকা জমাচ্ছেন? হতে পারে বড় ক্ষতি, জেনে নিন নিয়ম

বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা এবং নিশ্চিত রিটার্ন— এই দুই বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সাধারণ মানুষ।…

May 17, 2026

কলকাতায় অবৈধ পার্কিংয়ে কড়া পদক্ষেপ! এবার নিয়ম ভাঙলেই ৫০০ টাকা জরিমানা

কলকাতার রাস্তায় অবৈধ পার্কিং রুখতে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। নতুন সরকারের পক্ষ থেকে…

May 17, 2026

ট্রেনের ভরসা ছাড়ুন! মাত্র ১৮০০ টাকায় ফ্লাইটে কলকাতা থেকে পৌঁছে যান উত্তরবঙ্গ

গরমের ছুটিতে দার্জিলিং বা উত্তরবঙ্গ যেতে চান? ট্রেনের টিকিটের চিন্তা ভুলে এবার মাত্র ১৮০০ টাকাতেই…

May 17, 2026

বাংলায় শিল্পে মহাবিপ্লবের ইঙ্গিত! বিশেষ প্যাকেজে বদলে যেতে পারে রাজ্যের ভবিষ্যৎ

নীতি আয়োগের নতুন বার্তার পর ফের শিল্পায়ন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বাংলায়। হাওড়া-হুগলি থেকে…

May 17, 2026

বৈভব সূর্যবংশীর রেকর্ডে ভাগ বসালেন KKR তারকা, ছক্কার ঝড়ে গুজরাতকে হারাল কলকাতা

আইপিএলে ফের ব্যাট হাতে তাণ্ডব চালালেন ফিন অ্যালেন। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়…

May 17, 2026