লকডাউন এবং করোনা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়েছে। ওটিটি প্ল্যাটফর্মের প্রতি নির্ভরতা বেড়েছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির। বেশ কয়েকটি ফিল্ম ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে রেকর্ডও ব্রেক করেছে। সুপারস্টারদের স্টারডম অনেকাংশে নির্ভরশীল হয়ে গেছে ওয়েব দুনিয়ার উপর। টলিউড ইন্ডাস্ট্রির তারকা প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit chatterjee)-ও এর ব্যতিক্রম নন। এবার তিনি ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন।
তবে প্রসেনজিৎ নিজের স্টারডমের কথা মাথায় রেখে বিগ বাজেটের ওয়েব সিরিজের মাধ্যমে ডেবিউ করতে চলেছেন ওয়েব দুনিয়ায়। প্রসেনজিৎ অভিনীত ওয়েব সিরিজটি নির্মিত হবে বলিউড ইন্ডাস্ট্রিতে। এই ওয়েব সিরিজে প্রসেনজিৎ-এর বিপরীতে অভিনয় করবেন অদিতি রাও হায়দারি (Aditi Rao haydari)। প্রসেনজিৎ-এর চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।
ওয়েব সিরিজটির চিত্রনাট্য মূলতঃ তৈরী হচ্ছে স্বাধীনতা-পূর্ব যুগে ভারতে তৈরী প্রোডাকশন হাউজ ‘বম্বে টকীজ’-এর কাহিনী নিয়ে। হিমাংশু রাই (Himangshu Rai) ও দেবিকা রানী (Devika Rani)-র ‘বম্বে টকীজ’ ঘুরিয়ে দিয়েছিল ভারতীয় সিনেমার ভাগ্য। তৈরী হয়েছিল সিনেমার স্বর্ণযুগ। হিমাংশু রাই-এর চরিত্রে সম্ভবত প্রসেনজিৎ অভিনয় করবেন। চরিত্রটি সম্পর্কে প্রসেনজিৎ যথেষ্ট আশাবাদী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…