বিহারের ক্ষমতাসীন জেডিইউ-র সহ সভাপতি প্রশান্ত কিশোর ভোট কুশলী হিসেবে তৃণমূলকে ক্ষমতায় ফিরিয়ে আনার কাজে পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছেন। তবে রাজনৈতিক কর্মী হিসেবে তিনি এখনও জেডিইউ-র অনুগত সৈনিক।
অথচ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দলের লাইনের বাইরে গিয়ে ট্যুইট করলেন তৃণমূলের বক্তব্যকে সমর্থন করে। শুধু তাই নয় এই বিলে সমর্থন দেওয়ার এদিন জেডিইউ নেতৃত্বের কড়া সমালোচনা করেন তিনি।
ট্যুইটারে তিনি লেখেন, এই বিলকে সমর্থন জানানো জেডিইউ-র উচিত হয়নি। গান্ধীজির আদর্শ মেনে চলার অঙ্গীকার নিয়ে কিভাবে জেডিইউ এই বিলকে সমর্থন করতে পারে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সংবিধানের ধর্মনিরপেক্ষতার আদর্শকে লঙ্ঘন করছে নাগরিকত্ব সংশোধনী বিল, এমনটাই মনে করেন প্রশান্ত কিশোর।
ক্যাব নিয়ে একই সুর শোনা গিয়েছে তৃণমূল সাংসদদের গলায়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র বিরোধিতা করেন এই বিলের। ফলে তৃণমূলকে অক্সিজেন জোগাতেই নিজের দলের বিরুদ্ধে ভোট কুশলী প্রশান্ত কিশোরের এমন বিষোদগার কিনা, সেই নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…