ভারতের নির্বাচন কমিশন দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার কয়েক ঘন্টা পরে, সোমবার রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর বলেছিলেন যে ১১ ই ফেব্রুয়ারি জনগণের শক্তি প্রদর্শন করা হবে। প্রসঙ্গত, সেইদিনই দিল্লি বিধানসভার ভোট গণনা করা হবে।
উল্লেখ থাকে যে, প্রশান্ত কিশোর দিল্লির ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টির মূল কৌশলবিদ। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকার ২০১৫ সালের নির্বাচনে দিল্লিতে ক্ষমতায় এসেছিল। ৬০ টি বিধানসভা আসনের ৬৭ টিতে জিতেছিল তারা।
আরও পড়ুন : কেন্দ্রে হার বিজেপির, সমীক্ষায় বলছে এমনই রেজাল্ট
৭০ সদস্য বিশিষ্ট দিল্লি বিধানসভায় ৮ ফেব্রুয়ারি এক-পর্বের নির্বাচনে যাবে এবং ১১ ফেব্রুয়ারি ভোট গণনা হবে। ভারতের নির্বাচন কমিশন ২০২০ সালের দিল্লির নির্বাচনের তারিখ ঘোষণার পরে, দিল্লির ক্ষমতাসীন আপের জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল বলেছেন, তাঁর দল গালিগালাজের রাজনীতিতে লিপ্ত হবে না, ইতিবাচক প্রচার চালাবে।
কেজরিওয়াল এদিন ভোটারদের কাছে তার দলের পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন করে বলেন যে, কেবল যদি তারা মনে করেন যে দলটি গত পাঁচ বছরে কিছু ভাল কাজ করেছে তবেই ভোট দিন। তিনি বলেন, “আপনি যদি ভাবেন যে আমরা কাজ করেছি তাহলেই আমাদের ভোট দিন। নাহলে আমাদের ভোট দেবেন না। আমি নিশ্চিত ৭০ বছরে দেশের কোনও মুখ্যমন্ত্রী এ কথা বলেননি।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…