নিউজ

‘হিংসা ছাড়া ভোট করতে হবে’, পুরভোট নিয়ে কাউন্সিলরদের সতর্ক করলেন প্রশান্ত কিশোর

পুরভোট আসন্ন। আর এই পুরভোটের কৌশল ঠিক করতে গিয়ে কাউন্সিলরদের সতর্ক করলেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি এদিন সাফ জানিয়ে দেন, ভোটে জিততে হবে সততার সঙ্গে। পঞ্চায়েত ভোটের পরিস্থিতি যাতে কোন মতেই সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখতে কড়া নির্দেশ দেন তিনি।

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক গন্ডগোলের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। প্রাণ গিয়েছিল বেশ কয়েকজনের। সেই ঘটনা মানুষের মনে তৃণমূল সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তা বোঝা গিয়েছিল গত লোকসভা নির্বাচনে। তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে মানুষ তা বুঝিয়েও দিয়েছিলেন। এবার পুরভোটে মানুষের সেই ক্ষোভ প্রশমনের চেষ্টা শুরু করার কথা বলেছেন প্রশান্ত কিশোর।

আরও পড়ুন : ধর্ম নির্বিশেষে সবাইকে নাগরিকত্বের আবেদন করতে হবে

শুক্রবার, পুরসভা ভোটে দলের কৌশল ঠিক করতে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রশান্ত কিশোর। সেখানেই তিনি দলীয় কাউন্সিলরদের সতর্ক করে দেন। তিনি সাফ জানিয়ে দেন ভোটে ভরসা রাখতে হবে রাজ্যের উন্নয়নের উপরেই। পুরভোটে কোনরকম অশান্তি সৃষ্টি করা যাবে না বলে জানিয়ে দেন তিনি। পঞ্চায়েত ভোট থেকে শিক্ষা নিয়ে এই ভোট হিংসাহীনভাবে সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। রাজ্যের উন্নয়নকে সামনে রেখে এনআরসি ও সিএএ নিয়ে জনমত গঠনের মাধ্যমে জয় ছিনিয়ে আনতে হবে জানিয়েছেন তৃণমূলের ভোট কৌশল স্থির করার দায়িত্বে থাকা প্রশান্ত কিশোর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026