বলিউড

Praveen Kumar Sobti: ৭৬ বছর বয়সি পর্দার ভিমের জীবন যাপনের জন্য পেনশন পাওয়ার কাতর আবেদন সরকারের কাছে

আশির দশকের টেলিভিশন দর্শকদের কাছে ‘মহাভারত’ ছিল তাদের অন্যতম আকর্ষণেয় জায়গা। প্রতি সপ্তাহে তারা ঐ একটা দিনের অর্থাৎ রবিবারে অপেক্ষায় থাকতো। নিঃসন্দেহে বলা যায় সেইসময় সবথেকে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ছিল ‘মহাভারত’। আর সেই সমস্ত আশির দশকের মানুষের সামনে ভীম নামটা বললে একটাই মুখ ভেসে ওঠে তাদের চোখের সামনে। তিনি আর কেউ নন, তিনি প্রবীণ কুমার সোবতী। বর্তমানে তার বয়স ৭৬ বছর। সম্প্রতি এই প্রবীণ অভিনেতা নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সরকারের কাছে কাতর আবেদন জানিয়েছেন পেনশনের জন্য।

জানা যায়, একসময় এই প্রবীণ অভিনেতা একজন ভাল ক্রীড়াবিদ হিসেবেও দেশের নাম উজ্জ্বল করেছেন। জিতেছেন একাধিক পদকও। সম্প্রতি সেই ক্রীড়াবিদ সরকারের কাছে পেনশনের জন্য কাতর আবেদন জানিয়ে বলেছেন, বর্তমানে এই ৭৬ বছর বয়সে তিনি বাড়িতে বহুদিন ধরে রয়েছেন। আগের থেকে আরো অনেকটা তার শারীরিক অবনতি হয়েছে। মেরুদন্ডের সমস্যায় ভুগছেন তিনি। খাওয়া-দাওয়াতেও এসেছে একাধিক বিধি-নিষেধ। তার স্ত্রী ঘরের দেখাশোনা করে এবং তার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে মুম্বাইতে। কিন্তু তাকে এখন আর কেউ মনে রাখেননি। পাঞ্জাব সরকার তাকে পেনশন থেকে বঞ্চিত করেছে।

তিনি জানান, এশিয়ান গেমস বা পদক জয়ী সমস্ত খেলোয়াড়দের সরকার থেকে পেনশন দেওয়া হচ্ছে। শুধুমাত্র তাকেই বঞ্চিত করা হয়েছে। তিনি এও জানান, তিনিই সবচেয়ে বেশি পদক জিতেছেন। উল্লেখ্য, তিনিই ছিলেন একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ যিনি কমনওয়েলথের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে বর্তমানে তাকেই পেনশন থেকে বঞ্চিত করছে পাঞ্জাব সরকার।

একসময় তিনি বিএসএফে ডেপুটি কমান্ড্যান্টের চাকরিও করেছেন। বর্তমানে বিএসএফের কাছ থেকে পেনশনও পাচ্ছেন। কিন্তু সেই পরিমাণ অর্থ তার জন্য যথেষ্ট নয়। তার বাড়ির এবং তার শারীরিক অবস্থার কথা জানিয়ে সরকারের কাছে পেনশনের আবেদন জানিয়েছেন তিনি। একসময় তাকে দেখেই পরিচালক বিআর চোপড়ার বলেছিলেন অবশেষে ভীমের সন্ধান মিলেছে। পরবর্তীকালে দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন এই প্রবীণ অভিনেতা। ৫০টিরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন।

পরবর্তীকালে শারীরিক অসুস্থতার কারণে অর্থাৎ তার মেরুদণ্ডের সমস্যা বৃদ্ধির জন্য সবকিছুই ছাড়তে বাধ্য হন অভিনেতা। বর্তমানে তার এই আবেদন দৃষ্টি আকর্ষণ করেছে সকলের।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026