নিউজ

বর্তমান কাউন্সিলর হলেই মিলবে না পুরভোটের টিকিট, জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী

বর্তমানে কাউন্সিলর রয়েছেন মানেই যে আগামী পুরভোটের টিকিট পাবেন, তেমন কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। শুক্রবার তপসিয়ার তৃণমূল ভবনে জেলা সভাপতিদের নিয়ে এক দলীয় বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে যাতে কেউ কোনো গন্ডগোল না করে তারও বার্তা দেন তিনি।

জেলা তৃণমূল সভাপতি ও জেলার পর্যবেক্ষক ঠিক করবেন কাকে দেওয়া হবে পুরভোটের টিকিট। শুধু বর্তমান কাউন্সিলর হলেই মিলবে না টিকিট। একইসঙ্গে পুরভোটে দলীয় প্রার্থী হওয়ার টিকিট না মিললেও কোনো রকম বিক্ষোভ দেখানো যাবে না বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : CAA প্রতিবাদীদের ফের হুঁশিয়ারি যোগীর, বুঝে নেবে সব হিসেব-নিকেষ

এতদিন ধরে দেখা যেত, আগের ভোটে জেতা ব্যক্তিকে এবারও টিকিট দেওয়া হবে। কিন্তু প্রশান্ত কিশোর আসার পর থেকেই সেই ধারার পরিবর্তন হচ্ছে। স্বচ্ছ ভাবমূর্তির কোন নেতাকেই এবার পুরভোটে অগ্রণী ভূমিকা রাখতে দেখা যাবে। এ ক্ষেত্রে দলের অভ্যন্তরে কোন ধরনের বিক্ষোভ বরদাস্ত করবে না দল। পুরভোটের দামামা বেজে ওঠার আগে তৃণমূলের এমন দলীয় বৈঠককে ঘিরে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026