কেরালার পর হিমাচল প্রদেশ, বিস্ফোরক ভর্তি খাবার খেয়ে চোয়াল উড়ে গেল এক গর্ভবতী গরুর
কেরালার পর ফের আরেকবার নৃশিংস ঘটনার সাক্ষী হল দেশ। এবারের ঘটনা হিমাচলপ্রদেশের বিলাসপুর। খাবারে মোড়া বিস্ফোরক চিবিয়ে খাবার ফলে চোয়াল উড়ে গেল এক গর্ভবতী গরুর। এই গরুটির অবস্থা আশঙ্কাজনক হলেও এখনও বেঁচে রয়েছে গরুটি। আহত গরুটির গলাতেও অনেকটা ক্ষত হয়েছে। এই ঘটনাটি ঘটেছে ২৬ মে।
ওই আহত গরুটির মালিক গুরুদয়াল সিং একটি ভিডিও তৈরী করে সেটাকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছেন এবং তিনি পুলিশের কাছে এই ঘটনার বিচার চেয়েছেন। তিনি বলেছেন, তাঁর প্রতিবেশী নন্দলাল এই ঘৃণ্য ঘটনা ঘটিয়েছেন। জানা গেছে, ওই গরুটি প্রায় নন্দলালের জমিতে যেত। তাই ওই জমিতে বিস্ফোরক ভর্তি খাবার রেখে দেওয়া হয়। আর ওই খাবার খেয়ে ফেলে গরুটি। ঘটনার পর থেকেই পলাতক নন্দলাল।
এই ঘটনার এফআইআর দায়ের করা হয়েছে। গরুটির মালিক তার প্রতিবেশীর নাম অভিযোগ করেছেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ওই গরুটির চোয়ালের পাশাপাশি গলার একপাশে বিশাল ক্ষত তৈরী হয়েছে। গরুটির বর্তমান অবস্থা আশঙ্কাজনক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…