সোমবার এক প্রসূতির শরীরে করোনা রিপোর্ট পজিটিভ আসায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ বন্ধ করে দেওয়া হয়। এই বন্ধের ঠিক ২৪ ঘন্টার মধ্যেই সেই সংক্রমিত মহিলার মৃত্যুর পর বন্ধ করে দেওয়া হল হাসপাতালের পুরুষ ও মহিলা মেডিসিন বিভাগ ও। ওই মৃত মহিলা বরাহনগরের বাসিন্দা।
রাজ্যে প্রথম তিনি প্রসূতি হিসাবে করোনাতে আক্রান্ত হন এবং মারা যান। সেই প্রসূতির সদ্যোজাত সন্তানের ও করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরেক পূর্ত কর্মীও আক্রান্ত হয়েছেন। যার জন্য প্রায় ৫০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ নজর রাখা হয়েছে।
ওই মহিলার মৃত্যুর পর বন্ধ করে দেওয়া হয়েছে পুরুষ ও মহিলা মেডিসিন বিভাগ। তবে আগে থেকে ভর্তি হওয়া মহিলা ও প্রসূতিদের অন্যত্র চিকিৎসা করানো হবে বলে সূত্রের খবর। এছাড়া হাসপাতালের মেডিসিন বিভাগের সমস্ত রোগীদের করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…