বিনোদন

নিখিলের কাছেই ফিরতে চাইছেন অন্তঃসত্ত্বা নুসরত? পোস্ট ঘিরে জল্পনা

যশ-নুসরতের প্রেমের সম্পর্ক এখন টলিপাড়ার অলিতে-গলিতে। এই প্রেমের বৈধতা কত তা নিয়েও প্রশ্ন উঠেছে অনেক দিন। নুসরতের হবু সন্তানের বাবা কে? এই আগত সন্তানের পিতৃত্ব নিয়েও প্রশ্ন আসছে। নিখিল এই বাচ্চার পিতৃত্ব অস্বীকার করেছেন অন্যদিকে কি নুসরতের সব দায়িত্ব মেনে নিতে তৈরি যশ? নানান প্রশ্ন নায়িকার ইনস্টাগ্রামের দেওয়ালে বারবার ঘোরাফেরা করছে। তবে শত বিতর্ক থেকে দূরে অভিনেত্রী নিজেকে স্বাধীনমতো থাকাই শ্রেয় মনে করেছেন।

রবিবার দূরে কোথাও একসঙ্গে একান্তে সময় কাটিয়েছেন নুসরত-যশ। তবে এবারেও একসাথে দুজনের ছবি পাওয়া গেলনা। নুসরতের সানগ্লাসের মধ্যে যশের প্রতিবিম্বই খুঁজে পেয়েছেন বহু নেটিজেনরা। অন্যদিকে নুসরত নিজের ছবি শেয়ারের কিছু সময়ের মধ্যে যশও নিজের একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন। শ্যাওলা রঙের হাতা কাটা টি-শার্ট পরে রয়েছেন যশ। কাঁধে তুলে নিয়েছেন সাইকেল। তাঁরও চোখ ঢাকা এক কালো চশমায়। আর এই সানগ্লাসেও এক ছায়া দেখা যায়। দুজনের ছবির ব্যাকগ্রাউন্ডে বাগান।

তবে এখনো এই জুটি চুপই রয়েছেন। সব সমালোচনা,কটাক্ষ মুখ বুজে মেনে নিয়েছেন হবু মা। তার মধ্যেই অনবরত দিয়ে চলেছেন নানান পসিটিভিটির বার্তা। রবিবার নুসরতের ইনস্টাগ্রাম নতুন পোস্টের পাশাপাশি সকলের নজর কাড়লেন অভিনেত্রীর নতুন ইনস্টাগ্রাম স্টোরিও। সেখানে নুসরতের নতুন বার্তা- ‘আমরা তখন এই তিন জিনিসের মাহাত্ম্য বুঝি যখন আমরা তাদের হারিয়ে ফেলি। সময়, মানুষ এবং সম্পর্ক হারিয়ে ফেলার আগেই এগুলির গুরুত্ব বোঝার বার্তা দিলেন। তবে এই কথা নিজে বলেননি। লাইফ কোচ  গুরু গোপাল দাসের এই বার্তা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন। তবে প্রশ্ন অভিনেত্রী কিসের বার্তা দিতে চাইলেন? তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে অনেকেই।

কেউ বলছেন, নিখিলকে হারিয়ে তাহলে কি অনুশোচনায় ভুগছেন অভিনেত্রী নুসরত? ফিরে পেতে চাইছেন নিজের ভুলে হারানো পুরোনো সম্পর্ককে? নাকি নতুন সম্পর্কের বন্ধনটি আরো মজবুত করতে চাইছেন। যকোনও পরিস্থিতিতেই পুরো সম্পর্কের ডোর আগলা করতে চান না নুসরত। এই প্রশ্নের উত্তর এখনো কিছু পাওয় যায়নি। অবশ্য এর উত্তর একমাত্র নুসরতই জানেন। কিছুদিন আগেই নুসরত নিখিলের সাথে নিজের বিয়ে পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন তাঁরা লিভ ইনে ছিলেন। তাঁদের কোনো আইনি বিয়ে হয়নি।

উল্লেখ্য, অন্তঃসত্ত্বা অবস্থাতেও হাজার কটুক্তি আর নোংরা মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নেননি। বরং একের পর পোস্ট করে চলেছেন নুসরত। বরং গর্বের সাথেই ফ্লন্ট করছেন নিজের বেবি বাম্পের ছবি। শুধু সোশ্যাল মিডিয়া নয়, বিজ্ঞাপনের শ্যুটিং এর কাজ থেকেও বিরত নেননি। গত সপ্তাহেই বেবি বাম্প নিয়ে এক নামী ব্র‍্যান্ডের বিজ্ঞাপনী শ্যুট সেরেছেন নুসরত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026