বিনোদ পাল: বাংলার ঝুলিতে এখন আর এক নয় দুই নোবেলজয়ী অর্থনীতিবিদ। এই দুই নোবেলজয়ীর জন্য সারা বাংলা আজ গর্বিত।আর সেই দুই নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মানে সম্মানিত করছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়৷ এটা আর ও গর্বের বিষয় যে, দু’জনেই হল প্রেসিডেন্সির প্রাক্তনী৷
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই দুই নোবেল জয়ীকে হল অফ ফেমে তুলে দেওয়ার ঘোষণা করেছে।শুধুমাত্র তাইই নয় বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবীদ অভিজিৎকে ডি-লিট সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ৷ এবং সাথে সাথেই অর্থনীতিতে নোবেল পাওয়া আরো তিন অর্থনীতিবিদ যথা অভিজিৎবাবুর স্ত্রী এসথার ডুফলো ও মাইকেল কার্মারকে ডি-লিট উপাধি দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ৷
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হল অব ফেমে সত্যজিৎ রায় থেকে শুরু করে বিশিষ্ট প্রাক্তনীদের প্রকাশ করা হলেও এই প্রথমবার অমর্ত্য সেন ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মুখাবয়ব প্রকাশ করতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের সমাপ্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে অর্থনীতিবীদ অমর্ত্য সেন ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে হল অব ফেমে তাঁদের মুখাবয়ব প্রকাশ করা হবে এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী সহ আরো দুজনকে ডিলিট সম্মানে সম্মানিত ও করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…