নিউজ

আমেরিকা থেকেও ব্যাবসা গোটাতে পারে চিন, বন্ধ হতে পারে টিকটিক

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ভারতে ৫৯ টি চীনা অ্যাপ ব্যান করেছে। এই ৫৯ টি অ্যাপের মধ্যে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার ইটের মতো জনপ্রিয় বেশ কিছু অ্যাপসও আছে। সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনার মধ্যেই ডিজিটাল ক্ষেত্রে ভারতের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সেই একই পথে হাঁটতে চলেছে আমেরিকাও। দেশের সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু চীনা অ্যাপ ব্যান করার কথা ভাবছে মার্কিন প্রশাসন। এই অ্যাপ গুলির মধ্যে আছে টিকটক সহ একাধিক জনপ্রিয় চীনা অ্যাপ।

মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পে জানিয়েছেন, সরকার এই চীনা অ্যাপ গুলি ব্যান করার কথা চিন্তাভাবনা করছে। খুব দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রশাসন। জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে গত ৩০শে জুন টিকটক সহ ৫৯ টি অ্যাপ ব্যান করেছিল মোদী সরকার। অ্যাপগুলি ব্যান করার একদিনের মধ্যেই ভারতে সেগুলি প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়। সেইসময় ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল আমেরিকা। এবার ভারতের নেওয়া সিদ্ধান্তের পথেই ট্রাম্প প্রশাসন হাঁটতে চলেছে বলে জানা যাচ্ছে।

এদিকে জিও, এয়ারটেল, হ্যাথওয়ে সহ একাধিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইতিমধ্যেই টিকটক সহ এই ৫৯ টি অ্যাপকে ব্লক করে দিয়েছে। ফলে এই সংস্থার ইন্টারনেট যারা ব্যবহার করেন তাদের পক্ষে আর ব্যান হওয়া এই অ্যাপগুলি আর খুলবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ রবার্ট ওব্রায়েন এর আগে জানিয়েছিলেন, চীন সরকার এই সকল চীনা অ্যাপ নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তাই সব দেশের উচিত এই অ্যাপ গুলি ব্যান করা। সেদিকেই মার্কিন প্রশাসন এগোচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026