নিউজ

জাতীয় শিক্ষানীতি নিয়ে রাষ্ট্রপতির মত, সর্বস্তরে পৌঁছবে শিক্ষা

ভারতঃ শিক্ষায় উত্কর্ষ বাড়ার পাশাপাশি সমাজের একদম নিম্নস্তরের সকল মানুষ এই নতুন শিক্ষার ছোঁয়া পাবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি জানান, নতুন শিক্ষা নীতিতে সমাজের সবস্তরের মানুষ উপকৃত হবেন। এই শিক্ষা নীতি নতুন জোয়ার আনবে। এর আগে নরেন্দ্র মোদি জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেক কথা বলেন। আর আজ

শনিবার ভিজিটর্স কন্ফারেন্স-এ রাষ্ট্রপতি নতুন শিক্ষানীতি নিয়ে বলেন, “নতুন  এই শিক্ষা নীতি তৈরির আগে দেশের ২ লাখ মানুষের পরামর্শ নেওয়া হয়েছে। ফলে দেশের একেবারে তৃণমূল পর্যায়ের কী সমস্যা তা বোঝার চেষ্টা হয়েছে। কেন্দ্র সরকারের উচিত, শুধুমাত্র ইউজিসি-র মতো সংস্থা তৈরি করেই ক্ষান্ত না থাকা বরং শিক্ষার মান বাড়ানো। যান্ত্রিক পদ্ধতিতে পড়াশোনার ধরনকে একেবারেই গুরুত্ব দেওয়া হয়নি নতুন শিক্ষা নীতিতে”।

এর আগে স্কুল এডুকেশন কনক্লেভে যোগদান করেন নরেন্দ্র মোদি। সেখানেই নয়া কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানান, “মার্কশিট কখনওই কোনও ছাত্রের শিক্ষার পূর্ণাঙ্গ মূল্যায়ণ হতে পারে না। মার্কশিট আদতে শিক্ষার বোঝা হয়ে দাঁড়িয়েছে। নতুন জাতীয় শিক্ষানীতিতে মার্কশিট সর্বস্ব শিক্ষাব্যবস্থার বদল ঘটিয়ে সার্বিক শিক্ষার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে।” তিনি আরো বলেন আমরা ভারতকে জ্ঞান অর্থনীতি পরিণত করার কাজ করছি৷ আমরা সবাই চেষ্টা করলে তবেই এটা সম্ভব।

শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের এই নীতির সঙ্গে যুক্ত হতে হবে, তাহলেই এর গুরুত্ব সম্পর্কে সবাই আরও অবগত হবেন। জাতীয় শিক্ষানীতি করা হয়েছে পড়ুয়াদের চিন্তাশক্তি বাড়াতে, প্যাসন বাড়াতে এবং, প্র্যাক্টিক্যালিটি ও পারফর্ম্যান্সের বাড়াতে৷ জাতীয় শিক্ষানীতির ফলে বিশ্বের সেরা আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ক্যাম্পাস খোলা যাবে ভারতে৷

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026