নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি বার বার পিছিয়ে পড়ছে। গত ৩ রা মার্চ ফাঁসির দিন ঠিক করা হলেও তা হয়নি। তৃতীয়বারের জন্য ফাঁসি পিছিয়ে গেছে। ফাঁসির কয়েকদিন আগে পবন গুপ্তা প্রাণ ভিক্ষার আবেদন জানায়। আর এই আর্জির জন্যই ৩ রা মার্চ ফাঁসি দেওয়া যায়নি। পবন গুপ্তার প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি।
সোমবার সুপ্রিম কোর্টে প্রাণ ভিক্ষার আর্জি খারিজ হয়ে গেলে দোষীদের আইনজীবী রাষ্ট্রপতির দ্বারস্থ হন। কিন্তু এবার রাষ্ট্রপতিও সেই আর্জি খারিজ করে দিয়েছে। অক্ষয় এর আগে একই আর্জি জানিয়েছিল, তখন ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেটা খারিজ করে দেন। মুকেশ ও বিনয় অনেকরকম ভাবে ফাঁসি বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু সেই সব কিছুই বন্ধ করা হয়েছে। শুধুমাত্র পবনের আর্জি বাকি ছিল। সেটাও খারিজ করে দেওয়ার ফলে তাদের সুযোগ কমল। তবে দোষীরা আবার নতুন কিছুর আবেদন করে আদালতে যেতে পারে বলে আইনজীবীরা মনে করছেন।
আরও পড়ুন : নির্যাতিতার বাবাকে খুনের হুমকি, দোষী সাব্যস্ত কুলদীপ সহ ৭
রাষ্ট্রপতির সাথে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছেও তারা প্রাণ ভিক্ষার আর্জির জানায়। পবন ও অক্ষয় ৩ রা মার্চের ফাঁসির উপর স্তগিতাদেশ চেয়ে পাতিয়ালা হাই কোর্টে আবেদন করেছিল। আর তাই মৃত্যুদণ্ড কার্যকর করার উপরে স্তগিতাদেশ জারি করেছিল আদালত।
পবনের আর্জি ও খারিজ করার ফলে খুব দ্রুত সাজা কার্যকর হতে পারে বলে আইনজীবীরা মনে করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…