নিউজ

CAA না মানলেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক : মোদীর মন্ত্রী

শনিবার নাগরিকত্ব সংশোধন আইন বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্র বনাম রাজ্যের দ্বন্দ্বের বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদ উদয় প্রতাপ সিং বলেন যে, যেই রাজ্যগুলি এর বিরোধিতা করছে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে।

তিনি বলেন যে এই আইনটি প্রণয়নের ক্ষেত্রে অন্য কোনো বিকল্প নেই এবং প্রত্যেকটি রাজ্য এটি প্রয়োগ করার জন্য বাধ্য। এই বিষয়ে তিনি আরও বলেন, “যে রাজ্য সরকার সিএএর বিরোধিতা করছে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে তাদের বরখাস্ত করা যেতে পারে।”

আরও পড়ুন : সিএএ নিয়ে প্রতিবাদ করলে মিলবে পেনশন, আজব প্রতিশ্রুতি দিল দলের পার্টি

তিনি সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগ করার পরামর্শ দেন। ভারতীয় সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী কোনো রাজ্য সরকার যখন সঠিকভাবে তার কার্যভার না পালন করতে পারে, তবে রাষ্ট্রপতির ক্ষমতা থাকে তাকে পদচ্যুত করার।

পাঞ্জাব, ছত্তিশগড় ও কেরালা সহ বেশ কয়েকটি রাজ্য এই আইনটির বিরোধিতা করে বলে যে এই আইন সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করবে। এরপরই প্রতাপ সিং এমন মন্তব্য করেন।

প্রসঙ্গত ১১ই ডিসেম্বর সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাস করা হয়।এই আইনের লক্ষ্য হল পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান এই তিনটি দেশের ধর্মীয়ভাবে অত্যাচারিত শরনার্থীদের ভারতে নাগরিকত্ব প্রদান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026