নিউজ

Price Hike: বিরাট পরিবর্তন! ১ লা এপ্রিল থেকে টোল ট্যাক্স বাড়বে ৫-১০%, বাড়তে পারে দৈনন্দিন জিনিসপত্রের দামও

মার্চ মাস শেষ হলেই পড়বে পকেটে টান। আগামী ১ লা এপ্রিল থেকে বৃদ্ধি পাবে টোল ট্যাক্স। টোল ট্যাক্স বৃদ্ধি পেলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই মূল্যবৃদ্ধির আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছে মধ্যবিত্ত মানুষ। এতদিন ধরে এমনিতেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে ওষ্ঠাগত ছিল সাধারণ মানুষের প্রাণ। এবার আবার গোদের ওপর বিষফোঁড়া টোল ট্যাক্সের বৃদ্ধি পাওয়া। মূল্যবৃদ্ধির বাজারে দৈনন্দিন জিনিসের দাম বাড়লে সমস্যায় পড়বেন প্রচুর মানুষ।

এই প্রসঙ্গে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে যে ১ এপ্রিল থেকে টোলের হার বৃদ্ধি করা হবে। কমপক্ষে টোলের হার ৫ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। ২০০৮ সালের জাতীয় সড়ক ফি নীতি অনুযায়ী প্রতিবছর টোল রেট সংশোধন করা হয়। সেই অনুযায়ী ২৫ শে মার্চের মধ্যে সংশোধন করা টোল রেট জাতীয় সড়ক কর্তৃপক্ষ অধীন প্রকল্প বাস্তবায়ন বিভাগে পাঠানো হবে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের কাছ থেকে অনুমতি পেলেই আগামী এপ্রিল মাসের শুরু থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে।

বর্তমানে এক্সপ্রেসওয়েতে প্রতি কিলোমিটার ২.১৯ টাকা হারে টোল ট্যাক্স আদায় করা হয়। এরপর গাড়ি ও হালকা যানবাহনের ক্ষেত্রে ৫% এবং ভারী যানবাহনের ক্ষেত্রে ১০% টোল ট্যাক্স বাড়ানো হবে। সেই অনুযায়ী ১৩৫ কিলোমিটার দীর্ঘ ইস্টার্ন পেরিফেলার এক্সপ্রেসওয়ে এবং দিল্লি মিরাট এক্সপ্রেসওয়েতে টোল ট্যাক্স বৃদ্ধি পাবে। এককথায়, এবার সময় বাঁচাতে গেলে পকেট থেকে খসাতে হবে অনেকটাই টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026