টেক বার্তা

Enfield Shotgun 650: লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল নতুন রয়েল এনফিল্ডের দাম, জানুন বিস্তারিত

সারা ভারতবর্ষ ধরে এখন চলছে উৎসবের মরশুম। আর এই আর এই সুযোগে একের পর এক গাড়ি নির্মাণ সংস্থা নিজেদের লেটেস্ট বাইক লঞ্চ করেছে। মূলত, উৎসবের মরশুমে গাড়ির চাহিদা তীব্র হয়ে ওঠার কারণে বেশিরভাগ কোম্পানি নিজেদের অত্যাধুনিক বাইক লঞ্চ করে থাকে। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে রয়্যাল এনফিল্ড ভারতের বাজারে নিজেদের বুলেট শটগান 650 চালু করার সমস্ত পরিকল্পনা সেরে ফেলেছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করা হবে রয়েল এনফিল্ডের এই শক্তিশালী বাইক।

যদিও Enfield Shotgun 650cc বাইকের বিক্রয় মূল্য কত হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। তবে গোপনে বাজার সেরা এই বাইকের বিক্রয় মূল্য প্রকাশ্যে এসেছে। যা এখন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের প্রকাশিত খবর অনুসারে, ভারতের বাজারে Enfield Shotgun 650cc বাইকের বিক্রয় মূল্য 4.35 লাখ টাকা হবে বলে মনে করা হচ্ছে। আপনারা জানলে অবাক হবেন, সর্বমোট 25 ইউনিট গাড়ি বিক্রি করবে রয়েল এনফিল্ড।

আজকের নিবন্ধে যদি ভারতের বাজারে লঞ্চ হতে চলা বাইকটির অবিশ্বাস্য ফির্চাসের কথা বলি তবে আমরা আপনাকে জানিয়ে রাখি, এই বাইকটিতে একটি 648cc ডাবল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, শক্তিশালী এই ইঞ্জিনটি সর্বচ্চো 47 bhp শক্তি এবং 52 Nm টর্ক জেনারেট করে। তাছাড়া Enfield Shotgun 650cc বাইকের এই ইঞ্জিনটি 6 স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য শক্তিশালী এই বাইকে ডুয়াল চ্যানেল ABS এর পাশাপাশি উভয় চাকায় ডিস্ক ব্রেকও দেওয়া হয়েছে।

Kriti Lekha Shome

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026