ভারতজুড়ে যে পাঁচটি রাজ্যের বিধানসভা ভোট চলছিল তা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এমন কি প্রত্যেকটি রাজ্যে ফলপ্রকাশও হয়ে গেছে। এবার গত সপ্তাহের মঙ্গলবার থেকে ধীরে ধীরে আবারো দাম চড়া হচ্ছে পেট্রোল ও ডিজেলের। মঙ্গলবারের পর থেকে টানা ৪ দিন বৃদ্ধি পেয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। তারপর দুদিন দামের তেমন কোনো হেরফের হয়নি। কিন্তু সপ্তাহের শুরুতেই অর্থাৎ আজ সোমবার কলকাতা, মুম্বাই, দিল্লি ও চেন্নাই শিল্পনগরীতে ফের জ্বালানি তেলের দাম এক ঝটকায় অনেকটা বৃদ্ধি পেয়েছে।
আজ অর্থাৎ সোমবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৯১.১৬ টাকা। অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটার ৮৪.৯ টাকা। অন্যদিকে দেশের রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ৯১.৫৩ টাকা ও এক লিটার ডিজেলের দাম ৮২.০৬ টাকা। দেশের স্বপ্ননগরী মুম্বাইতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৭.৮৬ টাকায়। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম ৮৯.১৭ টাকা। এছাড়া চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৩.৩৮ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৮৬.৯৬ টাকা।
আসলে নির্বাচনের আগে একাধিক রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই কমে গিয়েছিল। এমনকি সেই সময় কোন কোম্পানি তাদের তেলের দাম বাড়ায়নি। কিন্তু এর ফলে বেসরকারি সংস্থাগুলিকে ক্ষতির মুখ দেখতে হচ্ছে। তারা এবার দীর্ঘদিন ধরে ক্ষতি হওয়া থেকে দূরে থাকতে চাই। এই ক্ষতির হাত থেকে বাঁচতে তাদের প্রতি লিটার পেট্রোলের দাম ও ডিজেলের দাম বৃদ্ধি করছে। ভোট চলাকালীন ২ মাস তারা একবারও দাম বাড়ানোর চেষ্টা করেনি। তবে এবার বিগত এক সপ্তাহ ধরে তারা দাম বাড়িয়ে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…