নিউজ

পূরণ হবে না প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন!

মোদী সরকার ক্ষমতায় আসার পর উন্নতিশীল ভারতকে গোটা বিশ্বের সাথে খাপ খাওয়ানোর জন্য যে পরিকল্পনাগুলি নিয়েছিলো তার মধ্যে ডিজিটাল ইন্ডিয়া অন্যতম উদ্যোগ। এই ডিজিটাল ইন্ডিয়া বাস্তবায়িত করার জন্য দেশের ধনী থেকে দরিদ্র সমস্ত মানুষকে একই গতিতে সামিল হতে হবে। সাম্প্রতিক মুকেশ আম্বানির জিও একটি অভিমত প্রকাশ করে বলেন প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন হয়তো বাস্তবে কোনো দিন রূপ পাবে না। কিন্তু জিওয়ের এমন অভিমত প্রকাশের কারণ কি?

সম্প্রতি জিও এর উপর ICU চার্জ লাগব করে ট্রাই। ICU হল ইন্টারকানেক্টেড ইউসেজ চার্জ অর্থাৎ আপনি যে নেটওয়ার্কের গ্রাহক সেই নেটওয়ার্ক ছাড়া অন্য নেটওয়ার্কে ফোন করলে আপনাকে কিছু পয়সা মাসুল গুনতে হবে। এর আগে এই চার্জ ছিল ১৪ পয়সা প্রতি মিনিট কিন্তু সম্প্রতি ট্রাই তা কমিয়ে করে ৬ পয়সা প্রতি মিনিট। ট্রাই ২০২০ সালের জানুয়ারি থেকে ICU চার্জ তুলে নেবে বলে জানিয়েছিল। কিন্তু বাস্তবে তা আদৌ ঘটে নি এবং কবে এই চার্জ বন্ধ তা নিয়েও অনেক জল্পনা রয়েছে। জিও ট্রাইয়ের চার্জকে সম্পূর্ণ গরিব বিরোধী বলেন।

জিও দাবি করে যে এই চার্জ বন্ধ না হওয়ার ফলে গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। এই চার্জ নীতি বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া গোটা বিশ্ব যখন ৫ জি নেটওয়ার্ক এর দিকে এগিয়ে যাচ্ছে ভারতের সিংহভাগ মানুষ তখনও ২জি নেটওয়ার্ক ব্যবহার করবে। বিশেষজ্ঞরা বলেন টেলিকম পরিষেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য না হলে প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া স্লোগান হয়েই থেকে যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026