রাজ্য

‘তৃণমূল কুল নয়, ওরা বাংলার শূল’, জয়নগরের জনসভায় মন্তব্য করলেন নরেন্দ্র মোদি

একুশে বাংলা বিধানসভা নির্বাচন চলছে বেশ জোরকদমে। আজ অর্থাৎ বৃহস্পতিবার দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন ছিল। রাজ্যের ৪ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। আর তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়নগরের একটি জনসভায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির বিধানসভা নির্বাচনে জেতার খতিয়ান তুলে ধরলেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন, “বাংলা প্রথম দফা নির্বাচনে শান্তিপূর্ণভাবে হয়েছে এবং অতীতের রেকর্ড ভেঙে দিয়ে মানুষ বিজেপিকে সমর্থন করেছে। এবার দু’শোর বেশি আসন নিয়ে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করবে। নির্বাচনের শুরুটা বেশ জোরদার হয়েছে।” অবশ্য সেই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভুলে যাননি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মুখ্যমন্ত্রীর পুরনো জনসভায় তৃণমূলকে কুল হবার পরামর্শ বিদ্রুপ করে বলেছেন, “সারাক্ষণ সবাইকে ধমক দিয়ে মমতা বলছে কুল কুল। তৃণমূল কুল নয়, ওরা বাংলার জন্য শূল। বাংলার মানুষকে অসহনীয় পীড়া দিয়েছে এই দল। দিদি আপনাকে বাংলার ভাই-বোনেদের মায়েদের ছেলেদের হত্যার হিসেব দিতে হবে।” এছাড়াও তিনি বহিরাগত ইস্যুতে মন্তব্য করেছেন যে, “যারা বহিরাগত যাদের সঙ্গে কখনো দেখা করার সুযোগ পান না আপনি তাদের থেকে সমর্থন চাইছেন?” এছাড়াও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমায় গালি দিতে থাকুন। কিন্তু বাংলার মনীষীদের গালি দেবেন না।”

এছাড়াও আজ জয়নগরের জনসভায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দৃঢ় কণ্ঠে বলেছেন, “বাংলায় এবার ভোট খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে। প্রথম দফা নির্বাচন জোরদার হয়েছে। বিজেপিকে মানুষ বিশাল সমর্থন জানিয়েছে। আমি বাংলায় দু’শোর বেশি আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।” অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ নন্দীগ্রাম থেকে হুংকার দিয়ে বলেছিলেন, “তৃণমূল ৯০ শতাংশ ভোট পাবে।” এক কথায় নির্বাচন মাঝে তৃণমূল বিজেপি দ্বন্দ্বতে সরগরম গোটা বঙ্গ রাজনীতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026