চিনের প্রেসিডেন্টের আসন্ন ভারত সফর নিয়ে আতঙ্কে ভুগছে পাকিস্তান। দক্ষিণ পূর্ব এশিয়ায় একমাত্র বন্ধু রাষ্ট্র চরম প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশে সফরে আসায় বন্ধু হারানোর ভয় চেপে বসেছে তাদের। তাই হংকং ও কাশ্মীর প্রসঙ্গে আন্তর্জাতিক মিডিয়ার দ্বিচারিতা নিয়ে চিনের প্রতি সহানুভূতি দেখাতে শুরু করেছে তারা।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারতে আসার আগে কাশ্মীর ইস্যুকে খুঁচিয়ে তুলতে মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এদিন ট্যুইটারে একটি পোস্ট করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে একহাত নেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম যে ভারতের প্রতি সহানুভূতিশীল তা বলতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘আন্তর্জাতিক সংবাদমাধ্যম কেন কাশ্মীরে মানবধিকার লঙ্ঘনের বিষয়টি এড়িয়ে যাচ্ছে?’
একই সাথে চিনের প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরূপ মনোভাবের প্রতিবাদ জানিয়ে বেজিং-এর প্রতি সহানুভূতি প্রকাশ করেন তিনি। তিনি লেখেন, ‘হংকংয়ের প্রতিবাদ আন্দোলন নিয়ে সংবাদমাধ্যম বড় করে দেখাচ্ছে।’ ইমরান খানের এমন মন্তব্যে অবশ্য অবাক নয় আন্তর্জাতিক মহল। বন্ধু হারানোর ভয় থেকেই পাক প্রধানমন্ত্রীর এমন মন্তব্য বলে মনে করছে তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…