স্কুল থেকে পৃথ্বী আম্বানির প্রথম ছবি সামনে এসেছে, আম্বানি পরিবারের ‘রাজপুত্র’ দেখতে কিউট

মুকেশ আম্বানি টেলিকম সংস্থার জগতের একটি বড় নাম। ব্যবসায়ী হিসেবে তিনি একজন সফল মানুষ। পৃথিবীর ধনকুবেরদের মধ্যে অন্যতম তিনি। সম্প্রতি মুকেশ আম্বানি ও নিতা আম্বানির নাতি পৃথ্বী আম্বানি প্রথম স্কুলে গেলেন। আর সেই ঝলক এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল।

২০১৯’এর মার্চ মাসে মুকেশ ও নিতা আম্বানির ছেলে আকাশ আম্বানির সাথে শ্লোকা মেহেতা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তুমুল জাকজমকের সাথে বহু নামিদামি ব্যক্তিত্বের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছিলেন তারা। এরপর ২০২০’র ডিসেম্বরে জন্ম নেয় তাদের একমাত্র ছেলে পৃথ্বী আম্বানি। তার মুখে ভাতের অনুষ্ঠান করা হয়েছিল ধুমধাম করে। সেই খবরও প্রকাশ্যে এসেছিল মিডিয়াতে। পেয়েছিল একাধিক মূল্যবান উপহার। আর সেইসমস্ত উপহারের তালিকা রীতিমতো চমকে দেওয়ার মত ছিল সাধারণের কাছে।

ধীরে ধীরে বড় হচ্ছে পৃথ্বী আম্বানি। স্কুলের দোরগোড়ায় পা রেখেছে সে। সম্প্রতি সূর্যমুখী নার্সারী স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে তাকে। উল্লেখ্য, এই স্কুলটি মুম্বাইয়ের মালাবার হিলসে অবস্থিত। জানা গেছে, তার বাবা-মা দুজনেই এই স্কুলে ছেলেবেলায় পড়াশোনা করেছেন। সম্প্রতি স্কুল থেকেই তার একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে পৃথ্বীকে সাদা টি-শার্ট ও লাল রঙের ডাংরি পরে থাকতে দেখা গিয়েছে। ছবিটি দেখে স্পষ্ট স্কুলের ক্লাসরুমেই তোলা হয়েছে এটি।

তবে এই প্রথম নয় এর আগেও একাধিকবার পৃথ্বী আম্বানির একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এর আগে একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে স্কুল থেকে মায়ের কোলে করে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল তাকে। এমনকি গাড়িতে দেখা মিলেছিল আকাশ আম্বানিরও। পৃথ্বী যে আম্বানি পরিবারের রাজপুত্র, তা আর বলার অপেক্ষা রাখে না।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026