ভারতের বিধ্বংসী ওপেনার পৃথ্বী শ এই মুহূর্তে সংবাদ মাধ্যমে আলোচনায় রয়েছেন। বর্তমানে ভারতীয় দলের অংশ না হলেও ব্যক্তিগত কারণে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রয়েছেন তিনি। প্রেম দিবসে ভালোবাসার মানুষের সাথে ছবি শেয়ার করে রীতিমতো ভাইরাল হয়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার। তবে এবার সম্পূর্ণ ভিন্ন কারণে সংবাদ মাধ্যমের আলোচনায় উঠে এসেছেন তিনি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
বর্তমানে ভারতীয় দল অস্ট্রেলিয়া বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। আর সেই সিরিজের বাইরে রয়েছেন পৃথ্বী শ। তাই বর্তমানে সাদামাটা জীবন যাপন করছেন ভারতীয় এই ক্রিকেটার। গত বুধবার এক বন্ধুর গাড়িতে মুম্বাইয়ে ঘুরতে বেরিয়েছিলেন পৃথ্বী। আর সেখানেই হামলার মুখে পড়েন ভারতীয় এই ক্রিকেটার। সূত্রের খবর, গাড়িতে পৃথ্বী শ-কে ছবি তোলার বায়না করে এগিয়ে আসে কয়েকটি যুবক। এক দফা ছবি তোলার পর ফের তারা বায়না করেন পৃথ্বী শ-এর সঙ্গে ছবি তোলার। তবে তাদের সেই বায়না পূরণ করতে অস্বীকার করেন ভারতীয় ক্রিকেটার।
আর তখনই তার গাড়িতে হামলা চালায় ওই দলটি। যদিও এই ঘটনায় কোনরকম ভাবে ক্ষতিগ্রস্ত হননি ভারতীয় ক্রিকেটার। তবে পৃথ্বী শ-এর উপর হামলার কারণে এফআইআর দায়ের করেছে পুলিশ। এফআইআর অনুলিপি অনুসারে, অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসির 143, 148, 149, 384, 427, 504 এবং 506 ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। যেখানে দু’জন নামধারী এবং ৬ জন অজ্ঞত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য তল্লাশি চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…