খেলা

Cricketer love story: মন খারাপ ভারতীয় এই বিধ্বংসী ক্রিকেটারের, দ্বিতীয় বান্ধবীর সাথেও হল ব্রেকআপ!

ভারতের তারকা ওপেনার পৃথ্বী শ বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছেন। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে সোশ্যাল মিডিয়ার নজরে রয়েছেন তিনি। সূত্রের খবর, দ্বিতীয়বারের জন্য ব্রেকআপ হয়েছে ভারতীয় বিধ্বংসী ওপেনার পৃথ্বী শ-র। আপনাদের জানিয়ে রাখি, বিগত কয়েক মাস আগে ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ-র প্রথম বান্ধবী প্রাচীর সঙ্গে ব্রেকআপের খবর প্রকাশ্যে এসেছিল।

এরপর বিগত কয়েক মাস ধরে অভিনেত্রী এবং মডেল নিধি তাপাডিয়ার সঙ্গে তিনি যুক্ত আছেন বলে প্রকাশ্যে এসেছিল বিভিন্ন মাধ্যমে। এমনকি দুজনকে একত্রে একটি পার্টিতেও লক্ষ্য করা গিয়েছিল। নতুন বছরের ওই পার্টিতে একটি পাঞ্জাবী গানের সাথে দুজনকে সময় ভাগাভাগি করে নিতে দেখা গিয়েছিল।

আপনাদের জানিয়ে রাখি, নিধি তাপাডিয়া পেশায় একজন অভিনেত্রী ও মডেল। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা নেহাত কম নয়। আপনারা জানলে অবাক হবেন, বিগত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ এবং নিধি তাপাডিয়া ইনস্টাগ্রামে নিজেদের আনফলো করে রেখেছেন। আর এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাদের ব্রেকআপ নিয়ে শোরগোল শুরু হয়েছে।

উল্লেখ্য, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পূর্বে একত্রে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতো এই জুটি। এমনকি দুজনকে একে অন্যের ছবিতে একাধিকবার নিজেদের মন্তব্য পেশ করতেও লক্ষ্য করা গেছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026