ভারতের তারকা ওপেনিং ব্যাটসম্যান পৃথ্বী শ বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, এক রকম ভাবে ভারতীয় দল নির্বাচকদের দ্বারা চরম রাজনীতির শিকার হয়েছেন তিনি। কারণ ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেও আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ জুটছে না তার। অথচ ব্যাট হাতে চরম ব্যর্থ একাধিক ব্যাটসম্যান দল নির্বাচকদের চোখে হয়ে উঠছেন সেরার সেরা।
এবার দল নির্বাচকদের অবহেলার যোগ্য জবাব দিলেন ভারতের এই ওপেনিং ব্যাটসম্যান। তিনি বুঝিয়ে দিলেন, ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য যোগ্য ক্রিকেটার তিনি। জাতীয় দলে সুযোগ না পেয়ে বর্তমানে পৃথ্বী শ মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলছেন। আর সেখানে তিনি এমন বিরল কৃতিত্ব অর্জন করলেন, যা নেই বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার নামের পাশে। এদিন মুম্বাইয়ের হয়ে আসামের বিরুদ্ধে রঞ্জি ট্রফি খেলতে নেমে ব্যাট হাতে ট্রিপল সেঞ্চুরি করেছেন ভারতের এই তরুণ ক্রিকেটার।
এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আসাম। তবে দিন গড়াতেই প্রমাণিত হয়ে যায় যে, সেই সিদ্ধান্ত ছিল অধিনায়কের চরম ভুল সিদ্ধান্ত। মুম্বাইয়ের হয়ে প্রথম দিনে ব্যাট করতে নেমে ডাবল সেঞ্চুরি করেন পৃথ্বী শ। এরপর দ্বিতীয় দিনেও তিনি দ্রুত ব্যাটিং করে ঝড়ের গতিতে ট্রিপল সেঞ্চুরি করেন। পুরো মাঠে স্ট্রোক মারেন তিনি। তিনি ৩৮৩ বলে প্রায় একশত স্টাইক রেটে ৩৭৯ রান করেন, যার মধ্যে ৪৯টি চার ও ৪টি ছক্কা ছিল।
মুম্বাইয়ের হয়ে এই বিধ্বংসী ইনিংসের সুবাদে তিনি রঞ্জি ট্রফিতে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন। এদিন তিনি সঞ্জয় মাঞ্জরেকর, সুনীল গাভাস্কর এবং চেতেশ্বর পুজারার রেকর্ড ভেঙে দেন। ইতিপূর্বে ৩৭৭ রান করে এই তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছিলেন সঞ্জয় মাঞ্জরেকর। বর্তমানে রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বিবি নিম্বালকারের পরে অবস্থান করছেন ভারতীয় এই তরুণ ক্রিকেটার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…