নিউজ

৮ই জুনের আগেই রাস্তায় নামতে পারে বেসরকারি বাস, বৈঠকে ইতিবাচক সাড়া

বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বাস সংগঠনগুলির জটিলতার সৃষ্টি হয়েছিল। রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া ভাড়া নিয়ে বেসরকারি বাস সংগঠনগুলি বেঁকে বসে। তবে মঙ্গলবার পরিবহন দফতরের সঙ্গে চারটি বেসরকারি বাস ও মিনিবাস সংগঠনের মালিকের বৈঠক হয়। বাস সংগঠনের মালিকেরা জানিয়েছেন, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। তবে তাঁরা সরকারের কাছে বেশ কয়েকটি দাবি তুলে ধরেছেন। দাবি গুলির মধ্যে অন্যতম হল, বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া কাঠামো ঠিক করতে একটি রেগুলেটরি কমিটি তৈরি করতে হবে। বাসটিকে প্রতিদিন দুই বেলা নিয়ম করে স্যানিটাইজেশন করার জন্য সরকারি সাহায্য চাওয়া হয়েছে। এছাড়া বাস চালক, বাস কন্ডাকটর ও বাসের আরও সহায়কদের স্বাস্থ্যের জন্য বিমার বন্দোবস্ত করতে হবে।

এদিকে গত ১লা জুন দেশ জুড়ে আনলক-১ ঘোষণা হওয়ার পর এদিন বাস স্ট্যান্ডগুলিতে দীর্ঘ লাইন দেখা গিয়েছে। এদিকে সম্পূর্ণ রূপে বন্ধ মেট্রোরেল পরিষেবা ও লোকাল ট্রেন পরিষেবা। যার ফলে বাসের উপরই নির্ভার করতে হচ্ছে মানুষকে। আর তাই সরকারের তরফ থেকে বেসরকারি বাস যাতে রাস্তায় নামে সে বিষয়ে দ্রুত সমাধানের কাজ চলছে। বাস সংগঠনের মালিকেরা বৈঠকের পর জানিয়েছেন, বাসের ভাড়া কাঠামো স্থির করবার জন্য যে রেগুলেটরি কমিটি গঠন করার কথা বলা হয়েছে সে বিষয়ে রাজি হয়েছে সরকার। বাকি দাবিগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনার পর জানা যাবে।

মঙ্গলবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “উত্তরবঙ্গেও ক্রমে চালু হচ্ছে বাস পরিষেবা, জেলায় জেলায় মোটামুটি চলছে বাস। এছাড়া গুরুত্বপূর্ণ রুটগুলিতেও বাস চলছে। ১৫ মিনিট অন্তর বাস চালুর ব্যপারটি দেখা হচ্ছে”।যদিও প্রথমে সরকারের তরফে জানান হয়, ২০ জনের বেশি যাত্রী নিয়ে বাস চালানো যাবে না। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “যতগুলি সিট ঠিক ততজন যাত্রী নিয়ে চলবে বাস”। কিন্তু পুরোনো ভাড়ায় এত অল্পসংখ্যক যাত্রী নিয়ে বেসরকারি বাস রাস্তায় নামেনি। সংগঠনগুলি জানায়, ভাড়া না বাড়ানো হলে বাস নামবে না। এরপর এদিন বৈঠক হয় পরিবহন দফতরের সঙ্গে বাস সংগঠনের মালিকদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026