নিউজ

আগামী সপ্তাহে কি রাস্তায় বেসরকারি বাস, সিদ্ধান্ত আগামীকাল

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘোষণা করেছিলেন বেশ কিছু নিয়ম মেনে রাস্তায় বেসরকারি বাস চলবে। এই নিয়ে বাস মালিক সংগঠন গুলির নেতারা আগামীকাল রবিবার সকাল এগারোটায় বৈঠকে বসছেন। সেখানেই ঠিক করা হবে মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ মেনে সোমবার থেকে আদৌ রাস্তায় বেসরকারি বাস নামবে কিনা। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, যত গুলি আসন ততজন যাত্রী নিয়ে বাস চালানো যাবে। অতিরিক্ত কোনো যাত্রী তোলা যাবেনা। অর্থাৎ বসে কেউ দাঁড়িয়ে যাবেনা। এরইসাথে করোনা সংক্রান্ত সমস্ত রকম স্বাস্থ্যবিধি মানতে হবে বাসকর্মী এবং যাত্রীদের।

মুখ্যমন্ত্রীর এই নির্দেশ আদতে কতটা মান্য করা যাবে তা নিয়ে যথেষ্টই সন্দেহ আছে বাস মালিকদের মধ্যে। এই বিষয় নিয়েই আগামীকাল বৈঠকে বসবে বেসরকারি বাস মালিকদের সংগঠন গুলি। এর আগে মাত্র ২০ জন করে যাত্রী নিয়ে বাস চালানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০ জন করে যাত্রী নিয়ে বাস চালাতে গিয়ে লোকসানের মুখে পড়তে হবে বলে তখন রাস্তায় বেসরকারি বাস আর নামেনি। এরপরই গতকাল নতুন নির্দেশ দেন তিনি।

আগামীকালের বৈঠক প্রসঙ্গে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর ঘোষণা খুবই ভালো। কিন্তু এভাবে বাস চালালেও আমাদের খরচ উঠবে কিনা তা নিয়ে আলোচনা করা হচ্ছে। আগামীকাল সমস্ত সংগঠনের প্রতিনিধিদের সাথে এই বিষয়ে বৈঠক করবো। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।” মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় বাস মালিকরা খুশি হলেও তাদের মধ্যে অনেকেই চিন্তিত এভাবে বাস চালিয়ে আদৌ খরচ উঠবে কিনা। অধিকাংশ বাস মালিকই এই মুহূর্তেই এইভাবে বাস চালাতে রাজি নয়।

বাস মালিক ছাড়াও এভাবে যাত্রার ক্ষেত্রে সুরক্ষা নিয়ে প্রশ্ন আছে সাধারণ যাত্রীদের মনেও। তাঁরা জানাচ্ছেন, এভাবে যদি বাসে কম সংখ্যক যাত্রী তোলা হয়, তাহলে কর্মস্থলে পৌঁছতেই অনেকটা সময় লেগে যাবে। সেক্ষেত্রে রাস্তায় অনেক বেশি সংখ্যক বাসের প্রয়োজন বলে মনে করছেন তারা। এখন আগামীকাল বাস মালিকরা বৈঠকে কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে সবাই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026