নিউজ

বেসরকারি হাসপাতালে ‘স্বাস্থ্যসাথীর কার্ড’ থাকলেও রোগীদের ফিরিয়ে দিলে বাতিল হয়ে পারে লাইসেন্স, হুঁশিয়ারি মমতার

বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে উপস্থিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্প এনআরসি, এনপিআর নিয়ে সতর্ক করলেন। তিনি বলেন রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা বেসরকারি হাসপাতাল গুলিতে যদি গরিব মানুষকে দিতে অস্বীকার করা হয় তাহলে লাইসেন্স বাতিল হতে পারে বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন যদি কোনও গরীব মানুষ স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে হাসপাতালে যান, আর তারা যদি ফিরিয়ে দেয় তাহলে অভিযোগ জানানো হবে থানায়, তারপর পুলিশ জেলাশাসককে দ্রুত অবগত করবে এই ব্যপারে। সেখান থেকে জেলাশাসক জানাবেন মুখ্যমন্ত্রীর দফতরে।

স্বাস্থ্যসাথী প্রকল্পের কারণে প্রতিবছর রাজ্যের ১২০০ কোটি টাকা করে খরচ করছে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য। হাসপাতালগুলোকে চিকিৎসার জন্য সরকার অর্থ দিচ্ছে, বিনা পয়সায় কাজ করছে না তারা। তাই  যদি কেউ পরিষেবা না দেন, তাহলে তাদের লাইসেন্স নিয়ে সমস্যা হবে, একথা স্পষ্টত জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাড়ে সাতকোটি মানুষ বাংলায় স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায়। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত প্রতিটি পরিবার বছরে দেড়লক্ষ টাকার চিকিৎসাবীমা পাবে, কোনও জটিল রোগ হলে সেক্ষেত্রে পাঁচলক্ষ টাকা পর্যন্ত বীমা পাবে বছরে।

আরও পড়ুন : কলকাতা মেট্রোর উদ্বোধনে দেখা মিলল না খোদ মুখ্যমন্ত্রীর

এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী প্রকল্প ছাড়াও এনআরসি, এনপিআর নিয়ে সতর্ক করেন সরকারি আধিকারিকদের, পুরসভাগুলিকে। যদি কেউ বাড়িতে তথ্য জানতে যায়, তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, বাংলার মানুষকে কেয়ারফুল থাকতে বলা হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পকে বাংলায় কার্যকর হতে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রের টাকার যে কোনো দরকার নেই তা জানিয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026