নিউজ

বেসরকারি স্কুলের বাড়তে থাকা ফি নিয়ে কড়া হুঁশিয়ারি শিক্ষামন্ত্রকের

ভারতবার্তা ওয়েবডেস্ক: বিদ্যালয়ের ফি সম্পর্কিত সমস্যায় অভিভাবকদের সুরাহা দিতে এবার দিল্লীর পথে হাঁটলো পশ্চিমবঙ্গ। শনিবার শিক্ষা দপ্তরের এক কর্তা জানিয়েছেন টিউশন ফি’র বাইরেও নানা খাতে অভিভাবকদের থেকে ফি নিয়ে থাকে বেসরকারি স্কুলগুলি। সেই অতিরিক্ত খাতে যাতে অর্থ না নেওয়া হয় এই বিষয়ে বার্তা পাঠানো হবে স্কুলগুলিকে। তবে এবারই প্রথম নয় এর আগেও এই অনুরোধ করেছিলেন শিক্ষামন্ত্রী, তার কোনো উত্তর মেলেনি।

বর্তমান করোনা পরিস্থিতিতে ক্রমাগত ফি বাড়িয়ে চলেছে বেসরকারি স্কুলগুলি। এই বিষয়ক একাধিক অভিযোগ জমা পড়লে ৮ই এপ্রিল বেসরকারি স্কুলগুলির কাছে ফি না বাড়ানোর কথা বলেন পার্থ চট্টোপাধ্যায়। জারি করা হয় নির্দেশিকা, তবুও মেলেনি কোনো উত্তর।

অন্যদিকে, সাম্প্রতিক সংকটে পড়ুয়াদের অভিভাবকদের স্বস্তি দিতে দিল্লী সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। শুক্রবার দিল্লীর শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া শিক্ষাখাতে একগুচ্ছ ঘোষণা করে বলেন, “বেসরকারি স্কুলগুলি বার্ষিক ফি বাড়াতে পারবে না। এছাড়া নিতে পারবে না একমাসের বেশি মাসিক ভাতা। পাশাপাশি মকুব করতে হবে পরিবহণ ভাতাও। যে সব অভিভাবকরা টিউশন ফি দিতে পারছেন না, সেই পড়ুয়াদের অনলাইন ক্লাস থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্দেশ দিয়েছেন এসব বন্ধ করতে হবে। সরকারের সাথে আলোচনা ছাড়া কোনো স্কুলই বার্ষিক ফি বাড়াতে পারবে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026