বিনোদন

VIDEO: প্রকৃতির কোলে মনোরম পরিবেশে নদীতে সাঁতার কাটছেন উইঙ্ক গার্ল প্রিয়া প্রকাশ ভারিয়ার, দেখুন

আজকালকার দিনে দৈনন্দিন বিনোদনের ডোজের জন্য সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আট থেকে আশি সকলেই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহার করে থাকে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়ার এক প্রান্তে বসে অন্য প্রান্তের খবর মুহূর্তের মধ্যে পাওয়া যায়। তাই তো মাঝে মাঝেই বিভিন্ন ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তাঁরা অবশ্যই প্রিয়া প্রকাশ ভারিয়ারকে চেনেন। নাম শুনে না চিনলেও একটা হিন্ট যথেষ্ট। চোখ মেরে লাখ লাখ নেটজনতার মনে ঝড় তুলেছিলেন তিনি। এবার নিশ্চয়ই চিনতে পেরেছেন।

কয়েক বছর আগে একটা কয়েক সেকেন্ডের ভিডিওর জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। তাঁর চোখের জাদুতে প্রেমে পড়েছিলেন লাখ লাখ অনুরাগী। সাধারণ একজন অভিনেত্রী থেকে রাতারাতি প্রিয়া প্রকাশ ভারিয়ার হয়ে উঠেছিলেন ন্যাশনাল ক্রাশ। ইন্টারনেটের আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছিল অভিনেত্রীর বিভিন্ন ভিডিও। এক রাতের মধ্যেই গোটা দেশ প্রিয়া প্রকাশ ভারিয়ারের নাম চিনতে শুরু করেছিল। কিন্তু তারপরও অনেক বছর কেটে গেছে। এখন বেশ কয়েকটি সিনেমাতে কাজ করছেন তিনি।

সম্প্রতি এই অভিনেত্রীর একটি ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়েছে। তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে তাকে নদীতে সাঁতার কাটতে দেখা যাচ্ছে। শান্ত ও সুন্দর দৃশ্যের মত সূর্যাস্ত হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। পুরো দৃশ্যটাই অত্যন্ত মনোরম মনে হচ্ছে। আর এই শান্ত প্রকৃতির কোলে সাঁতার কাটছেন প্রিয়া প্রকাশ। ভক্তরা তার এই ভিডিওটি খুব পছন্দ করছেন এবং তার প্রশংসাও করছেন। শুধু তাই নয়, প্রিয়া প্রকাশ ওয়ারিয়র জানিয়েছেন যে তিনি মারমেইডের মতো অনুভব করছেন।

BharatBarta Desk

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026