প্রিয়া প্রকাশ ভারিয়ার তার ভক্তদের মাঝে উইঙ্ক গার্ল নামেই পরিচিত। তিনি এক রাতের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তার ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। তেলেগু ও মালায়ালাম ছবিতে কাজ করতে দেখা যায় তাকে। গানের রেকর্ডিংয়ের পাশাপাশি মডেলিং দুনিয়াতেও তার বেশ নামডাক। সম্প্রতি নিজের বোল্ড লুকের খাতিরেই চর্চার আলোয় প্রিয়া প্রকাশ ভারিয়ার।
সম্প্রতি ইন্ডাস্ট্রির একটি বড় ইভেন্টে বোল্ড লুকে উপস্থিত হয়ে সকলের নজর কেড়েছেন প্রিয়া প্রকাশ। ব্যাঙ্গালোরে ২০২২’এর সীমা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে তার এই চোখ ধাঁধানো রুপের ঝলক পাগল করে দিয়েছে ভক্তদের। কালো ডিপ ভি নেক লং গাউনে এদিন নজর কেড়েছেন প্রিয়া প্রকাশ। মানানসই হাই হিলে চুল সেট করে বেঁধেছিলেন তিনি। নুড মেকাপে তার টোনড বডি কিছুটা হলেও দৃশ্যমান ছিল। অবশ্য নিজের সেই ভিডিও অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা ভাইরাল হওয়ার সাথে সাথেই নেটদুনিয়ায় আবারো চর্চায় উইঙ্ক গার্ল।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ প্রিয়া প্রকাশ ভারিয়ার। ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ৭.২ মিলিয়ন। শুধুমাত্র ক্যামেরার সামনেই নয় বাস্তবেও তিনি যে যথেষ্ট স্টাইলিশ ও লাস্যময়ী, সেটা অবশ্য তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। ভক্তদের পাশাপাশি নেটনাগরিকরাও যে আবারো তার রূপের গুনে মুগ্ধ হয়েছেন, সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি অভিনেত্রীর সাম্প্রতিক ইভেন্ট লুক একরাশ প্রশংসায় এনে দিয়েছে প্রিয়া প্রকাশকে। সেইসমস্ত প্রশংসায় ভরা মন্তব্যের দেখা মিলবে অভিনেত্রীর শেয়ার করা সাম্প্রতিক ভিডিওর কমেন্টবক্সেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…